সংক্ষেপে সারা দেশ
আটক ২যশোরের শার্শা উপজেলার জিরেনডাঙ্গা ও ভবারবেড় রেলস্টেশন এলাকায় গতকাল বুধবার পৃথক অভিযান চালিয়ে পুলিশ ৬০০ গ্রাম হেরোইন, একটি দেশীয় পাইপগানসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন হেমায়েক উল্লাহ ও সেলিম। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার করা হেরোইনের দাম অর্ধকোটি টাকা। সেলিম পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। যশোর অফিসবৃদ্ধ নিহতখুলনার ডুমুরিয়া উপজেলার রাজাপুর গ্রামের মুন্তাজ গাজী (৭০) নামে এক বৃদ্ধ গতকাল বুধবার মারধরের ১১ দিন পর মারা গেছেন। নিহতের পরিবার জানায়, ১৫ আগস্ট একই গ্রামের শরিফুল শেখ ও তাঁর ভাই রফিকুল শেখ রাস্তার ওপর কারেন্ট জাল মেরামত করছিলেন। এ সময় মুন্তাজ গাজীর কয়েকটি গরু বাড়ি ফেরার পথে শিংয়ে বাঁধিয়ে জাল ছিঁড়ে দেয়। এ ঘটনায় তাঁরা মুন্তাজকে মারধর করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিআটক ৯অবৈধ পথে ভারতে যাতায়াতের সময় বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদস্যরা নারী-শিশুসহ নয়জনকে আটক করেছে। গতকাল বুধবার পৃথক অভিযান চালিয়ে সাতক্ষীরা সদর উপজেলার লক্ষ্মীদাঁড়ি সীমান্ত থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তারা হলো লিটন মিঞা, আবদুল হামিদ, লিয়াকত গাজী, আবু সাঈদ, নমিতা বিশ্বাস, ভূপাল বিশ্বাস, সবিতা বিশ্বাস, জয়ন্ত বিশ্বাস ও প্রান্ত বিশ্বাস। সদর উপজেলার ভোমরা বিডিআর ক্যাম্পের সুবেদার আবদুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাযাবজ্জীবনবগুড়ার কাহালু উপজেলায় স্ত্রী জাহানারা বেগমকে হত্যার অভিযোগে মান্নান প্রামানিক ও স্ত্রীর বোন শাহীনুর বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন এবং ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। গতকাল বুধবার বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালত-৩-এর বিচারক নিতাই চন্দ্র সাহা এ রায় দেন। আদালত সূত্র জানায়, ২০০৬ সালের ২৪ নভেম্বর মান্নান স্ত্রী জাহানারাকে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার চালান। পরে ময়নাতদন্ত প্রতিবেদনের পর কাহালু থানার উপপরিদর্শক মিজানুর রহমান ২০০৭ সালের ২৮ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। নিজস্ব প্রতিবেদক, বগুড়াগ্রেপ্তারি পরোয়ানাযৌতুক মামলায় মীর কাসেম নামে এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল বুধবার বরিশালের মুখ্য বিচারিক হাকিম মোহাম্মদ আলতাফ হোসাইন তাঁর স্ত্রী নাসরিন আক্তারের অভিযোগ আমলে নিয়ে এই আদেশ দেন। বর্তমানে তিনি বান্দরবান সদর থানায় কর্মরত। মীর কাসেমের বাড়ি নোয়াখালীর বামেশ্বরপুর গ্রামে। বরিশাল অফিস