সংক্ষেপে সারা দেশ
মোষ লুটফেনীর সোনাগাজী উপজেলার আবুল্লার চর এলাকার একটি খামার থেকে গত বুধবার রাতে দুর্বৃত্তরা ১৭টি মোষ লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। লুট হওয়া মোষের আনুমানিক মূল্য আট লাখ টাকা। এ ঘটনায় খামারমালিক আনোয়ারুল কবির মামলা করেছেন। সোনাগাজী থানার ওসি নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিজস্ব প্রতিবেদক, ফেনী ও সোনাগাজী প্রতিনিধিঢেউটিন বিতরণমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গরিব ও দুস্থ মানুষের মধ্যে ঢেউটিন বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা মিলনায়তনে ঢেউটিন বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রকাশ কান্তি চৌধুরী। অনুষ্ঠানে ৪০ জন দুস্থকে এক বান করে ঢেউটিন দেওয়া হয়। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিগ্রেপ্তারখুলনার ডুমুরিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছফর হোসেন জোয়াদ্দারকে (৪৬) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬) গতকাল গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্র জানায়, গত ৩১ জুলাই ডুমুরিয়া নসিমনস্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় বকুল বিশ্বাস খুলনার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে একটি মামলা করেন। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করেছে র্যাব। থানার এসআই আবদুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি