সংক্ষেপে সারা দেশ
ভারতীয় পণ্য জব্দখুলনা বেনাপোল কমিউটার ট্রেনে গতকাল শুক্রবার অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধ উপায়ে আনা ৭০ বোতল ফেনসিডিল ও বিস্কুট তৈরির উন্নত মানের যন্ত্র, বিভিন্ন ধরনের পটকা, আতশবাজি, তারাবাতি, বিস্কুট, হরলিক্সসহ বিপুল পরিমাণ পণ্যসামগ্রী উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়। আটক করা ব্যক্তিরা হলেন যশোরের রেলস্টেশন রোডের বাসিন্দা মো. আরমান (২৭) ও রেলগেট এলাকার মো. শামীম (৩০)। খুলনা অফিস৪৮ নেতার পদত্যাগসাধারণ সম্পাদকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও দলীয় শৃঙ্ক্ষলা ভঙ্গের অভিযোগ এনে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল লতিফ সরকারসহ ৪৮ নেতা কমিটি থেকে পদত্যাগ করেছেন। গত বৃহস্পতিবার রাতে নেতারা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে তাঁদের পদত্যাগপত্র জমা দেন। সাধারণ সম্পাদক সেলিম রেজা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন। কমিটির মোট সদস্য সংখ্যা ৬৭। এর আগে কমিটির চার নেতা মারা যান। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জডলফিনের মৃত্যুবাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কোড়ামারা বাজারের কাছে ভৈরব নদে জেলেদের পেতে রাখা জালে জড়িয়ে একটি ডলফিনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে জেলেরা মৃত ডলফিনটি উদ্ধার করে তা মাটিচাপা দেন। জেলেরা জানিয়েছেন, ডলফিনটি প্রায় ছয় ফুট লম্বা ছিল এবং এটির ওজন ছিল প্রায় ১২৫ কেজি। বাগেরহাট প্রতিনিধিসাত মার্কিনীর পরিদর্শনযুক্তরাষ্ট্রের শিক্ষা উন্নয়নভিত্তিক দাতা সংস্থা ‘রুম টু রিড’-এর প্রতিষ্ঠাতা জন উডের নেতৃত্বে সাত সদস্যের মার্কিন প্রতিনিধিদল গত বৃহস্পতিবার সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়দুল ইউনিয়নের রুম টু রিডের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন। দলটিতে মার্কিন শিল্পপতি ডেভিড ব্রুল, এলসা ব্রুল, মাইক্রোসফটের প্রধান হিসাব রক্ষক স্টিফেন স্কট প্রমুখ ছিলেন। রুম টু রিডের অর্থায়নে সিরাজগঞ্জের বেলকুচি ও সদর উপজেলায় প্রায় সাড়ে ২২ হাজার শিক্ষার্থীর শিক্ষার মানোন্নয়নে কাজ চলছে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ