সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাশ উদ্ধারখুলনার ডুমুরিয়া উপজেলায় গতকাল শনিবার অজ্ঞাত এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। থানার উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক জানান, উপজেলার গুটুদিয়া ইউনিয়নের আরাফাত প্রকল্পের পাশের একটি খালে লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি।গ্রেপ্তার ১চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) রাজবাড়ীর আঞ্চলিক কমান্ডার ও মোসলেম হত্যা মামলার পলাতক আসামি এবাদত মণ্ডলকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার ঢাকার সাভার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এবাদতের বাড়ি পাবনার বেড়া উপজেলার দড়িরচরের মিরপুর গ্রামে। সদর থানার উপপরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল এবাদতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি।দুই ছিনতাইকারী যশোরের সদর উপজেলার তপসীডাঙ্গা এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৬) একটি দল গতকাল শনিবার অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও দুটি গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন যশোর শহরের চুড়িপট্টি এলাকার বাপ্পি সাহা (২৮) ও রনি (২২)। র‌্যাব-৬-এর উপসহকারী পরিচালক এবাদত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাঁদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। যশোর অফিস।গণপিটুনির পর গ্রেপ্তারচট্টগ্রাম নগরের বহদ্দারহাটে গত শুক্রবার রাতে ছিনতাইকালে তিনজনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় ব্যবসায়ীরা। গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীরা হলো ইসমাইল, আইয়ুব ও হারুন। চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর জানান, শুক্রবার রাতে বহদ্দারহাট কাঁচাবাজারের মাছ ব্যবসায়ী সুমন বাসায় ফেরার পথে অস্ত্রের মুখে ওই ছিনতাইকারীরা তাঁর টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তার চিৎকারে লোকজন এসে ছিনতাইকারীদের গণপিটুনি দেয়। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম