সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহায়তা২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত শেখ হাসিনার দেহরক্ষী মাহবুব রশীদের স্ত্রী ও ছেলেকে সহায়তা করেছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন। বঙ্গবন্ধু ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি নাসির উদ্দীন মৃধা গতকাল রোববার জেলা কার্যালয়ে তাঁদের হাতে ১৫ হাজার টাকা তুলে দেন। তিনি বলেন, প্রথম আলোয় মাহবুব রশীদের পরিবারকে নিয়ে সংবাদ প্রকাশের পর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে তাঁদের এ সহায়তা দেওয়া হয়। এর আগে ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। কুষ্টিয়া অফিসসাধারণ সভাখুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ২০তম সাধারণ সভা গতকাল রোববার নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে মেয়র তালুকদার আব্দুল খালেক সভাপতিত্ব করেন। সভায় মহানগর এলাকায় বসবাসের জন্য ঝুঁকিপূর্ণ ৪৮টি বাড়ির মধ্যে থেকে ২৮টি বাড়ি ভেঙে ফেলার চূড়ান্ত নোটিশ প্রদান, নগরের প্রতিটি ওয়ার্ডে বৃক্ষরোপণ, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্রদের মাঝে কাপড় বিতরণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, মশক নিধন কার্যক্রম জোরদারকরণ ও রাস্তাঘাটের উন্নয়নের লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডে নতুন প্রকল্প প্রণয়নের সিদ্ধান্ত গৃহীত হয়। খুলনা অফিসমানববন্ধনব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরামপুর গ্রামে সংখ্যালঘু পরিবারের ওপর হামলা ও জমি দখলের প্রতিবাদে গতকাল রোববার হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা সদরে মানববন্ধন করেছে। মানববন্ধনে সাবেক পৌর চেয়ারম্যান হেলাল উদ্দিন, ঐক্য পরিষদের সভাপতি রণদা বিক্রম চৌধুরী, সাধারণ সম্পাদক দিলীপ নাগ, পূজা উদ্যাপন পরিষদের নেতা প্রাণতোষ পাল প্রমুখ বক্তব্য দেন। বক্তারা সাত্তার মোল্লা ও আশরাফউদ্দীনসহ হামলার ঘটনায় জড়িত সবাইকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিখুনময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় গত শনিবার রাতে ছেলের হাতে খাইরুন্নাহার (৫৫) নামের এক নারী খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল রোববার ছেলে শওকতকে অভিযুক্ত করে মামলা করেছেন বাবা মোহাম্মদ আলী। পুলিশ ও পরিবার সূত্র জানায়, শওকত দীর্ঘদিন ধরে তাঁকে বিয়ে করানোর কথা তাঁর মাকে বলছিলেন। কিন্তু তিনি রাজি না হওয়ায় শওকত দা দিয়ে কুপিয়ে তাঁকে হত্যা করেন। শওকতকে গ্রেপ্তার করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, শওকতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিট্রাক উদ্ধারগত বৃহস্পতিবার মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি থেকে ৪৫ ব্যারেল তেলসহ ছিনতাই হওয়া ট্রাক গতকাল রোববার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মাল বহনে নিয়োজিত ট্রান্সপোর্ট কর্তৃপক্ষের জাহিদুল ইসলাম গত শনিবার ট্রাকের চালক ও সহকারীসহ তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুমিল্লার শাসনগাছা থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। এ সময় ট্রাকের চালক কবিরুল ইসলাম (৩২) ও তাঁর সহকারী নজরুলকে (১৭) গ্রেপ্তার করা হয়েছে। গজারিয়া (মুন্সিগঞ্জ ) প্রতিনিধিপ্রতিবাদ সভাসুনামগঞ্জের ধরমপাশা উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বংশীকুন্ডা বাজারে গতকাল রোববার হাওর এলাকার জেলে ও কৃষকদের দাবি আদায়ের লক্ষ্যে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে। সম্মিলিত নাগরিক আন্দোলন এ কর্মসূচির আয়োজন করে। এতে পাঁচ শতাধিক জেলে ও কৃষক অংশ নেন। মিছিল শেষে স্থানীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি সিরাজ মিয়া। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি