সংক্ষেপে সারা দেশ
যাবজ্জীবন কারাদণ্ডবাগেরহাটে এক ব্যক্তিকে হত্যার দায়ে দুজনকে যাবজ্জীবন ও তাঁদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। তাঁরা হলেন কালা শেখ (৪৫) ও জালাল শেখ (৪৬)। তাঁদের বাড়ি বাগেরহাট সদর উপজেলার রণভূমি গ্রামে। অভিযোগ সত্য প্রমাণিত না হওয়ায় অন্য দুই আসামিকে খালাস দেওয়া হয়। গতকাল মঙ্গলবার বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. রেজাউল করিম এ রায় দেন। বাগেরহাট প্রতিনিধিযুদ্ধাপরাধের তথ্যপটুয়াখালীতে মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি ও যুদ্ধাপরাধের তথ্য সংগ্রহ শুরু হয়েছে। এ লক্ষ্যে গত সোমবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহাম্মদ ইউসুফ। জেলায় যুদ্ধাপরাধী চিহ্নিতকরণ, বধ্যভূমির অবস্থান নির্ণয়, ধর্ষণের শিকার শহীদ নারীদের নাম-ঠিকানা সংগ্রহ, অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও হাটবাজারের তালিকা সংগ্রহ করে তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সরবরাহ করার আহ্বান জানানো হয়। পটুয়াখালী অফিসসংবর্ধনাডিজিটাল বাংলাদেশ গঠনে অবদানের স্বীকৃতিস্বরূপ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান অ্যাওয়ার্ড-০৯ পাওয়ায় কুমিল্লার দেবীদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান রাজী মোহাম্মদ ফখরুলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের উদ্যোগে তাঁকে ফুল দিয়ে বরণ করা হয়। এর আগে গত ১৬ জুলাই রাজধানীতে শিশু একাডেমী মিলনায়তনে বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদ আয়োজিত অনুষ্ঠানে তাঁকে শ্রেষ্ঠ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে পুরস্কৃত করা হয়। দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধিচেক দেওয়া হবেবাগেরহাটের মংলা বন্দরের চাকরিচ্যুত ডক-শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেকের ২৫ শতাংশ বকেয়া টাকার চেক আজ বুধবার দেওয়া হবে। বন্দর সূত্রে জানা গেছে, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান আজ সকালে বন্দরের সম্মেলন কক্ষে এক হাজার ৭৫৬ জন শ্রমিকের হাতে এ চেক তুলে দেবেন। এ ছাড়া দেড় হাজারেরও বেশি শ্রমিককে পর্যায়ক্রমে অবসর ভাতা দেওয়া হবে। ২০০৮ সালের ৪ মে তত্ত্বাবধায়ক সরকার ‘শ্রম সংশোধন অধ্যাদেশ’ জারি করায় বন্দরের চার হাজারেরও বেশি শ্রমিক-কর্মচারী চাকরি হারান। মংলা (বাগেরহাট) প্রতিনিধিদায়িত্ব নিল ব্র্যাকবগুড়ার আদমদীঘি উপজেলার এসিডদগ্ধ গৃহবধূ লাভলী খাতুনের চিকিৎসা ও আইনি সহায়তা দেওয়ার দায়িত্ব নিয়েছে ব্র্যাক। আদমদীঘি ব্র্যাক কার্যালয়ের ফিল্ড অর্গানাইজার বিলকিস বানু গতকাল মঙ্গলবার প্রথম আলোকে জানান, গৃহবধূ লাভলীকে গত সোমবার রাতে ঢাকায় এসিড সারভাইভারস ফাউন্ডেশনে ভর্তি করা হয়েছে। লাভলী গত শনিবার রাতে এসিড-সন্ত্রাসের শিকার হন। অভিযোগ রয়েছে, যৌতুকের দাবিতে তাঁর স্বামী ফেরদৌস হোসেন লাভলীর শরীরে এসিড নিক্ষেপ করেন। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিজেলহাজতেবরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) লোহার সেতুর মালামাল বিক্রির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় উপজেলা প্রকৌশলী মো. তায়েব হোসেন, ভাষানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির হোসেনসহ পাঁচজনকে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্যরা হলেন উপসহকারী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, ঠিকাদার পান্নু চৌধুরী ও এলজিইডির কার্য-সহকারী দেলোয়ার হোসেন। গতকাল মঙ্গলবার দুপুরে বরিশালের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক আবদুস সালাম শিকদার আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বরিশাল অফিস