সংক্ষেপে সারা দেশ
অপহরণচাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জালাল উদ্দিন (৫৮) গত মঙ্গলবার রাতে প্রকৃতির ডাকে সারা দিতে গিয়ে আর ফিরে আসেননি। জালালের স্ত্রী সামিয়া আক্তার জানান, ‘আমার স্বামীকে হত্যার উদ্দেশে কেউ অপহরণ করতে পারে।’ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোস্তম আলী শিকদার জানান, তাঁর স্ত্রী এ ব্যাপারে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধিপাঁচ জেলে অপহূতসুন্দরবনে মুক্তিপণের দাবিতে গত মঙ্গলবার পাঁচ জেলেকে অপহরণ ও ছয় লাখ টাকার ইলিশ মাছ লুটে নিয়ে গেছে বনদস্যু জুলফু বাহিনী। জেলেরা জানান, পূর্ব সুন্দরবনের লটিয়াখালী নদীতে মঙ্গলবার দুপুরে জুলফু বাহিনী জেলেদের ওপর হামলা ও লুটপাট চালায়। এ সময় তারা লিয়াকত ও জাফর মহাজনের জেলেদের বেদম মারধর করে ও পাঁচ জেলেকে অপহরণ এবং ট্রলার ও নৌকায় থাকা মাছ লুটে নেয়। লিয়াকত মহাজন জানান, চাঁদা না দিলে অপহূত ব্যক্তিদের হত্যার হুমকি দিচ্ছে দুস্যুরা। মংলা (বাগেরহাট) প্রতিনিধিঈদের ছুটি ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পবিত্র রমজান, শবেকদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে আগামীকাল শুক্রবার থেকে ১৭ দিনের ছুটি হচ্ছে। তবে বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল কার্যক্রম ৭ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে বলে রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা গেছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি