সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুবক গ্রেপ্তারপাবনা সদর উপজেলার মালিগাছা এলাকা থেকে গত বুধবার রাতে মো. আমজাদ হোসেন (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১২) একটি দল। র‌্যাব-১২ সূত্র জানিয়েছে, এ সময় আমজাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়। পরে তাঁকে পাবনা সদর থানায় সোপর্দ করা হয়। পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান প্রথম আলোকে জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আমজাদকে জেলহাজতে পাঠানো হয়েছে। পাবনা অফিসমারমা সম্প্রদায়ের দাবিখাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে আদিবাসী মারমা সম্প্রদায় থেকে চেয়ারম্যান নিয়োগের দাবি জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ দাবি জানানো হয়। মারমা উন্নয়ন সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি চাইথো অং মারমা ও সাধারণ সম্পাদক সাথোয়াই প্রু মারমার নেতৃত্বে স্মারকলিপি দেওয়ার সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক পৌর চেয়ারম্যান ও মারমা উন্নয়ন সংসদের প্রধান উপদেষ্টা মংক্যচিং চৌধুরী। খাগড়াছড়ি প্রতিনিধিহরিণের মাংসসহসুন্দরবনে হরিণ শিকার করে গ্রামে ফেরার পথে ৩৮ কেজি মাংসসহ দুই ব্যক্তিকে বনরক্ষীরা গ্রেপ্তার করেছেন। বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের কাছে গত বুধবার রাতে সোনাতলা গ্রামের নাসির হাওলাদার (৩২) ও এশারাত মল্লিক (৩০) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের বগী স্টেশন কর্মকর্তা খান হাফিজুর রহমান গতকাল বৃহস্পতিবার জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ওই দুই ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে। বাগেরহাট প্রতিনিধিগ্রেপ্তার ১রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া বাজার থেকে গত বুধবার বিকেলে মো. আবু বক্কার (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বক্কারের বাড়ি উপজেলার নবগ্রামে। রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) দীপক চন্দ্র সাহা প্রথম আলোকে জানান, গ্রেপ্তার করা বক্কারের বিরুদ্ধে রাজবাড়ী ও পাংশা থানায় হত্যা, চাঁদাবাজিসহ চারটি মামলা রয়েছে। তাঁকে গতকাল বৃহস্পতিবার জেলহাজতে পাঠানো হয়েছে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিসনদ বিতরণবিমানবাহিনীর ‘এয়ারক্রাফট দুর্ঘটনার কারণ অনুসন্ধান’বিষয়ক দুই সপ্তাহব্যাপী তৃতীয় কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের ফ্লাইট সেফটি ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিমানবাহিনীর সহকারী প্রধান (পরিচালন ও প্রশিক্ষণ) এয়ার ভাইস মার্শাল আবু এসরার। তিনি কোর্সে অংশগ্রহণকারী বিমানবাহিনীর ছয়জন ও সেনাবাহিনীর একজন ছাত্র-কর্মকর্তাকে সনদপত্র দেন। স্কোয়াড্রন লিডার মালিক আরিফ রুশদ ৮৭ দশমিক ৭৫ শতাংশ নম্বর পেয়ে কোর্সে প্রথম স্থান লাভ করেন। আইএসপিআর।