সংক্ষেপে সারা দেশ
অস্ত্রসহ গ্রেপ্তারকুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় রহিদুল ইসলাম (৩২) নামে পলাতক এক আসামিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার উপজেলার আদাবাড়িয়া থেকে তাঁকে একটি পাইপগানসহ গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার রাতেই রহিদুলের বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটি মামলা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রহিদুল বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলার পলাতক আসামি ছিলেন। কুষ্টিয়া অফিস।ছিনতাইকারীর কবলেফরিদপুরে গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার পৃথক ঘটনায় আকবর হোসেন এবং মতিয়ার রহমান নামে সোনালী ব্যাংকের দুই কর্মকর্তা ছিনতাইকারীর কবলে পড়েন। তাঁদের মধ্যে গতকাল শুক্রবার আকবর হোসেন ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। ছিনতাইকারীরা তার কাছ থেকে ১৫ হাজার টাকা ও মুঠোফোন সেট নিয়ে যায়। এর আগের দিন মতিয়ার রহমানের কাছ থেকে ছিনতাইকারীরা ৭৫০ টাকা ও মুঠোফোন সেট নিয়ে যায়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ফরিদপুর অফিস।