সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্ত্যক্তের অভিযোগেযশোরের ঝিকরগাছা উপজেলায় গতকাল শনিবার এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিরাজুল সমাজকল্যাণ অধিদপ্তর যশোর কার্যালয়ে পিয়ন পদে কর্মরত আছেন। এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই ছাত্রী তাঁর বিরুদ্ধে মামলা করেছেন। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। যশোর অফিসদুই শিশুর মৃত্যুযশোরের কেশবপুর উপজেলায় গতকাল শনিবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানায়, উপজেলার আলতাপোল গ্রামের কারুপল্লীর শ্রমিক আবদুল কুদ্দুসের যমজ মেয়ে হীরা ও সামী। তাদের বয়স পাঁচ বছর। গতকাল দুপুরে বাড়ির পাশে খেলতে আসে এই দুই শিশু। পরে তারা পুকুরে ডুবে মারা যায়। কেশবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন বলেন, ঘটনাটি বেদনাদায়ক। কেশবপুর (যশোর) প্রতিনিধি বখাটের শাস্তিব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় গতকাল শনিবার দুই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে ছয় বখাটেকে জুতাপেটা ও কান ধরে ওঠবস করানো হয়েছে। উপজেলার মনিয়ন্দে এক সালিস সভায় বখাটেদের এ শাস্তি দেওয়া হয়। তারা হলো মিন্টু শর্মা, ইমান মিয়া, নকুল পাল, রাসেল মিয়া, সোহেল মিয়া ও জীবন শর্মা। এতে সভাপতিত্ব করেন মোগড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার ভৌমিক। রতন কুমার ভৌমিক ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিযুবক গ্রেপ্তারঠাকুরগাঁওয়ে ছিনতাইয়ের প্রস্তুতি নেওয়ার সময় পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, গত শুক্রবার পাঁচ-সাতজনের একটি ছিনতাইকারী দল শহরের গোয়ালপাড়া বিদ্যুেকন্দ্রের কাছে ছিনতাইয়ের উদ্দেশ্যে ঘোরাফেরা করছিল। এ সময় টহল পুলিশ ছিনতাইকারীদের ধাওয়া করে জহিরুল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করে। পুলিশ তার কাছ থেকে একটি ছুরি উদ্ধার করেছে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।  ঠাকুরগাঁও প্রতিনিধি