সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদ্বোধনচট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী ইউনিয়ন পরিষদ (ইউপি) কমপ্লেক্সে গতকাল রোববার ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী এ কেন্দ্রের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোহাজারী ইউপি চেয়ারম্যান আবুল কাশেম। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিপ্রকৌশলী খুনসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় প্রতিপক্ষের রামদার কোপে আহত শাহিন নামের এক প্রকৌশলী গতকাল রোববার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় নিহত প্রকৌশলীর স্বজনেরা প্রতিপক্ষের প্রায় ৩০টি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বাহ্মণ বয়ড়া গ্রামে এ ঘটনা ঘটে। থানার ওসি শামসুল হক বলেন, এ ঘটনায় শাহিনের বড় ভাই ওয়াহাব গতকাল আদালতে মামলা করেছেন। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ