সংক্ষেপে সারা দেশ
ভাইবোনের মৃত্যুনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাঙ্কে পড়ে ভাইবোন মারা গেছে। গতকাল সোমবার উপজেলার মুছাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সিদ্দিকের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো ফারজানা খাতুন (৯) ও তার ছোটভাই নূর ইসলাম (৩)। এর মধ্যে ফারজানা স্থানীয় ওছমানিয়া নূরানি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিল। তাদের বাবা হুমায়ুন কবির মালয়েশিয়া-প্রবাসী। মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম সিকদার ঘটনার সত্যতা স্বীকার করেছেন। নোয়াখালী অফিসসংলাপনীলফামারীর সৈয়দপুরে দুর্নীতি প্রতিরোধবিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার স্থানীয় মুর্তজা ইনস্টিটিউট মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সেবা আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীপেন্দ্র সরকার। প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ আফসার হোসেন মিয়া। মূল প্রবন্ধ পাঠ করেন প্রথম আলোর সৈয়দপুর প্রতিনিধি এম আর আলম। সংলাপে ৫০০ নারী-পুরুষ অংশ নেন। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি