সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনা মূল্যে চালপবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে বাগেরহাটের ৫৫ হাজার ১৬৬টি পরিবারকে ১০ কেজি করে বিনা মূল্যে চাল দেওয়া হচ্ছে। ভিজিএফ কর্মসূচির আওতায় জেলার নয়টি উপজেলা ও তিনটি পৌরসভার দুস্থ, প্রতিবন্ধী, বিধবা, অতিশয় বৃদ্ধ ও অসহায় পরিবারের মধ্যে এ চাল বিতরণ করা হবে। বাগেরহাটের জেলা প্রশাসক মো. আকরাম হোসেন জানান, চাল উত্তোলন ও বিতরণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার মেয়রদের ইতিমধ্যেই চিঠি দেওয়া হয়েছে। বাগেরহাট প্রতিনিধিসেলাই মেশিন বিতরণবাগেরহাট রোটারি ক্লাবের উদ্যোগে গতকাল মঙ্গলবার দুস্থ কর্মজীবী নারীদের মধ্যে বিনা মূল্যে ১২টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংস দীয় স্থায়ী কমিটির সভাপতি মোজাম্মেল হোসেন দুস্থ নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন। এ সময় দুই প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার দেওয়া হয়। শহরের বিএমএ ভবনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট রোটারি ক্লাবের প্রেসিডেন্ট দেলোয়ার হোসেন। বাগেরহাট প্রতিনিধিবিএনপি নেতা গ্রেপ্তারভিজিএফ কার্ডের চাল কালোবাজারে বিক্রির অভিযোগে গতকাল মঙ্গলবার সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাগুটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও চৌহালী উপজেলা বিএনপির সহসভাপতি সাইদুুর রহমানকে ৩০ বস্তা চালসহ গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্র জানায়, ভিজিএফ কার্ডের চাল বিক্রি করার জন্য সরিয়ে নেওয়া হয়েছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার ও চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, চালগুলো কালোবাজারে বিক্রি করার জন্য রাখা হয়েছে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ