সংক্ষেপে সারা দেশ
গণপিটুনিতে নিহতখুলনার বটিয়াঘাটা উপজেলায় গত মঙ্গলবার গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক চোর নিহত হয়েছে। এ সময় আরও একজন গুরুতর আহত হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, উপজেলার কৃষ্ণনগর গ্রামের আইনুদ্দীন শেখের বাড়িতে গত মঙ্গলবার রাতে একদল গরুচোর হানা দেয়। বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার শুরু করে। তাদের চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে খোকন ও লতিফ নামের দুই চোরকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই খোকন নিহত হন। খুলনা অফিস।গ্রেপ্তার ৪গত মঙ্গলবার রাতে রাজশাহীতে পুলিশের হাতে অস্ত্রসহ চার ডাকাত গ্রেপ্তার হয়েছে। পুলিশ তাদের কাছ থেকে রিভলবার, একটি গুলি, ছোরা ও হাতুড়ি উদ্ধার করেছে। গ্রেপ্তার হওয়া ডাকাতেরা হলো উজ্জ্বল, আলতাফ হোসেন, শাহীন ও আলমগীর। চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুর রশিদ জানান, গতকাল বুধবার পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে মামলা করেছে। পরে তাদের রাজশাহীর মুখ্য বিচারিক হাকিম আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।চরমপন্থী গ্রেপ্তারকথিত চরমপন্থী সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) নেতা শাহীনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার তাঁকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাঁচামারী গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, শাহীন এলাকার চাঞ্চল্যকর জোড়া খুনের মামলার আসামি। তবে শাহীন ইদানীং রাজু পরিচয়ে মেহেরপুর ও চুয়াডাঙ্গায় ব্যাপক চাঁদাবাজি করছিল। চুয়াডাঙ্গা প্রতিনিধি।