সংক্ষেপে সারা দেশ
লাশ উদ্ধারপটুয়াখালীর গলাচিপা উপজেলার কচুয়া গ্রামের রামনাবাদ খাল থেকে গতকাল সোমবার মো. হান্নান (১৮) নামের এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রবিউল ইসলাম জানান, স্থানীয় সূত্রে খবর পেয়ে গতকাল হান্নানের লাশ উদ্ধার করা হয়েছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। হান্নানের বাবা মো. মুসা খান গলাচিপার কোটখালী সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ। গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিগ্রেপ্তার ১কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১২) সদস্যরা অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার অস্ত্রসহ আনোয়ার খান (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে। আনোয়ার উপজেলার মথুরাপুর গ্রামের বাসিন্দা। এ ব্যাপারে তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, আনোয়ারকে থানায় সোপর্দ করেছে র্যাব। এ ব্যাপারে র্যাবের উপসহকারী পরিচালক সামসুল হক একটি মামলা করেছেন। তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। কুষ্টিয়া অফিসকারাগারে মৃত্যুঠাকুরগাঁওয়ের জেলা কারাগারে গতকাল সোমবার বিডিআর বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে সাজাপ্রাপ্ত বিডিআর জওয়ান ল্যান্স নায়েক সেলিম মিয়া (৪০) মারা গেছেন। তাঁর বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিরাহমপুর গ্রামে। জেল সুপার মো. ইসমাইল হোসেন জানান, গতকাল সকালে সেলিম মিয়া বুকে ব্যথা অনুভব করেন। পরে তাঁকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঠাকুরগাঁও প্রতিনিধিচরমপন্থী নেতা গ্রেপ্তারপাবনায় গত রোববার মো. হাকিম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম চৌধুরী জানান, হাকিম চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল জনযুদ্ধ) নেতা। তিনি পুলিশের তালিকাভুক্ত পলাতক আসামি। তাঁর বিরুদ্ধে ১২টি হত্যা ও একটি ডাকাতিসহ ১৩টি মামলা রয়েছে। পাবনা অফিস