সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রেপ্তারযশোরে ছিনতাইয়ের অভিযোগে মুঠোফোনসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, খুলনার রূপসা থেকে কয়েকজন বন্ধু যশোর শহরের জেস গার্ডেন পার্কে বেড়াতে আসেন। ফিরে যাওয়ার সময় আট থেকে নয়জনের একদল সন্ত্রাসী যশোর রেল জংশন এলাকায় তাঁদের মুঠোফোন ও টাকা ছিনিয়ে নিয়ে যায়। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, ছিনতাইয়ের খবর শুনে রেলগেট এলাকায় দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদের সূত্র ধরে আরও চার জনকে গ্রেপ্তার করা হয়। যশোর অফিসবন্ধুর হাতে খুন চট্টগ্রামের পশ্চিম পটিয়ার মইজ্যারটেক এলাকায় গত রোববার রাতে মফিজুর রহমান (২০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। অভিযোগ উঠেছে, বন্ধু মামুনুর রশিদের (২০) ছুরিকাঘাতে তিনি প্রাণ হারান। পুলিশ সূত্র জানায়, ঈদের দিন চট্টগ্রামের বায়েজিদ হিলভিউ এলাকা থেকে ৫০ জন বন্ধু কক্সবাজার বেড়াতে যায়। কক্সবাজার থেকে চট্টগ্রাম ফেরার পথে জ্বালানি নেওয়ার জন্য তাদের বহনকারী গাড়িটি মইজ্যারটেক এলাকার একটি ফিলিং স্টেশনে থামে। এ সময় গাড়ির ভেতরের বাতি জ্বালানো নিয়ে মামুনুর ও মফিজুরের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মফিজুরকে ছুরিকাঘাত করে মামুনুর। পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিআহ্বায়ক গ্রেপ্তারসাতক্ষীরা বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী রবিউল ইসলাম খানকে (৫০) গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, সাতক্ষীরা সদর থানায় তাঁর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে গত ২২ আগস্ট একটি মামলা হয়েছে। ফরিদপুর অফিস