সংক্ষেপে সারা দেশ
উদ্বোধনপাকিস্তানের সাবেক শিক্ষামন্ত্রী মফিজউদ্দিনের নামে কুমিল্লা শহরের ঝাউতলা এলাকায় ‘মফিজউদ্দিন মেমোরিয়াল হাসপাতাল’ নামের একটি হাসপাতালের নির্মাণকাজ শুরু হয়েছে। গতকাল বুধবার তাঁর ছেলে কুমিল্লা-৪ আসনের সাংসদ এ বি এম গোলাম মোস্তফা এর উদ্বোধন করেন। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ শফিকুল ইসলাম ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আনোয়ার হুসেন উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাহত্যার অভিযোগেছেলেকে হত্যার অভিযোগে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সন্ন্যাসী গ্রামের আবদুল বারেক হাওলাদার নামের এক ব্যক্তিকে গতকাল বুধবার গ্রেপ্তার করেছে পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল খালেক জানান, গত ৫ মার্চ হাওলাদার হাফিজুর রহমানের (১০) লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়। পরে লাশের ময়নাতদন্ত শেষে ভিসেরা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। এতে দেখা যায়, হাফিজুরকে হত্যা করা হয়েছে। বাগেরহাট প্রতিনিধিবিনা মূল্যে চক্ষু চিকিৎসামানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার সমেতপুর ঈদগাহ ময়দানে হেলথ এগ্রিকালচার এডুকেশন ইকোনমিক অ্যান্ড সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (এইচএইএসডি) উদ্যোগে গত সোমবার বিনা মূল্যে চক্ষুশিবিরের আয়োজন করা হয়। ক্যাম্পে চার শতাধিক রোগীর চোখের সাধারণ চিকিৎসা দেওয়া হয় এবং ৬০ জন রোগীর বিনা মূল্যে চোখের ছানি অপারেশনের জন্য নির্বাচন করা হয়। এইচএইএসডির সভাপতি মো. নাসির উদ্দিন কর্মসূচিতে সভাপতিত্ব করেন। বিজ্ঞপ্তি।সংবর্ধনাফেনী সদর উপজেলা পরিষদের উদ্যোগে গতকাল বুধবার এসএসসি ও দাখিল পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমানের সভাপতিত্বে পরিষদ মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ জয়নাল আবেদিন। এদিকে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের গত মঙ্গলবার সংবর্ধনা দেওয়া হয়েছে। স্থানীয় ছাত্রছাত্রীদের নিয়ে গঠিত সংগঠন ‘দি ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে চালিতাডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ চত্বরে এই সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের সাংসদ তানভীর শাকিল। নিজস্ব প্রতিবেদক, ফেনী ও সিরাজগঞ্জগণপিটুনিতে নিহতচুরি করতে গিয়ে গণপিটুনিতে রফিকুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শেখগছ গ্রামে গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। পঞ্চগড় প্রতিনিধি