সংক্ষেপে সারা দেশ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সূর্যমণি ও বাড়ৈবাড়ীতে ১৯৭১ সালের গণহত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার পিরোজপুরে মানববন্ধন হয়েছে। ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ নামের সংগঠনের উদ্যোগে শহরের শহীদ মিনার সড়কে এই মানববন্ধনে মুক্তিযোদ্ধা, তাঁদের সন্তান, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। পরে শহীদ মিনার চত্বরে ওই গণহত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানিয়ে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া, মোস্তফা শাহ আলম প্রমুখ। পিরোজপুর প্রতিনিধিগ্রেপ্তার ৩পটুয়াখালীর গলাচিপা উপজেলার কচুয়া গ্রামের মাদ্রাসাছাত্র মো. হান্নানের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মিজানুর রহমান (২০), মো. সুমন (২২) ও মো. হারুন (৩০)। গত বুধবার পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। গতকাল বৃহস্পতিবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিহত্যা মামলা বরিশালের মুলাদী উপজেলায় লঞ্চযাত্রীকে মারধর করে নদীতে ফেলে হত্যার অভিযোগে লঞ্চের স্টাফসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত বুধবার নিহত আনোয়ার হোসেনের ভগ্নিপতি আ. রহমান খান এই মামলা করেন। থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন তদন্তের স্বার্থে কোনো আসামির নাম প্রকাশ করেননি। বরিশাল অফিস