সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসের ধাক্কায় নিহতচট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার সিঅ্যান্ডবির রাস্তার মাথায় গতকাল শুক্রবার বাসের ধাক্কায় আবু সৈয়দ (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি সিঅ্যান্ডবি এলাকার মুন্সি মিয়ার ছেলে। জানা গেছে, সকালে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাস তাঁকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, সকাল পৌনে সাতটায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর বাসটি নিয়ে চালক পালিয়ে যান। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম ও দেবহাটা জামায়াতের আমির মো. আসাদুজ্জামানসহ ছয়জনের বিরুদ্ধে গত বৃহস্পতিবার সরকার উৎখাত এবং রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে মামলা হয়েছে। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারী এ মামলা করেছেন। এ ঘটনায় জিয়াউর রহমান নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওসি আবদুল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরানিবন্ধনের দাবি ঢাকা মহানগরে ব্যাটারিচালিত অটোবাইক চলাচলের নিবন্ধনের প্রতিবন্ধকতা দূর করার দাবি জানিয়েছে ঢাকা জেলা অটোবাইক মালিক ও জনকল্যাণ সমিতি। গতকাল শুক্রবার সমিতির দক্ষিণ গোড়ানের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত ঈদ-পুনর্মিলনী সভায় এ দাবি জানানো হয়। সমিতির সভাপতি স. ম. নুরু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বক্তব্য দেন কার্যকরী সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান, সহসভাপতি সুশান্ত কুমার বাইন প্রমুখ। সভাপতি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় অটোবাইকগুলো নিবন্ধন নিয়ে যাত্রীসেবায় নিয়োজিত রয়েছে। তবে ঢাকায় নিবন্ধনের বিষয়ে সিটি করপোরেশন প্রতিবন্ধকতা সৃষ্টি করায় অনেক মালিক গাড়ি কিনে। বিপাকে পড়েছেন। বিজ্ঞপ্তি।