সংক্ষেপে সারা দেশ
মানববন্ধন সন্ত্রাসী হামলায় চার সাংবাদিক লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে গতকাল শনিবার দুপুরে কুমিল্লা শহরে মানববন্ধন করা হয়েছে। মানববন্ধনে বক্তারা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় দুর্বার আন্দোলনের হুমকি দেওয়া হয়। ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত ওই মানববন্ধনে শহরের বিভিন্ন পেশাজীবী ব্যক্তিরা একাত্মতা প্রকাশ করেন। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লালাশ উদ্ধারপাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নের মতিগাছা গ্রামের বিল এলাকা থেকে পুলিশ মো. ফুরকান (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে। আটঘরিয়া এসআই মো. আবদুর রউফ জানান, গ্রামবাসী গত শুক্রবার বিকেলে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে রাতে লাশটি উদ্ধার করা হয়। গতকাল লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পাবনা অফিসআসামি গ্রেপ্তারচুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর গ্রাম থেকে পুলিশ গতকাল শনিবার আবদুস সালাম (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, সালাম বিডিআরের সোর্স মিরাজুল ইসলাম ওরফে শোভা হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত প্রধান আসামি। তিনি ওই গ্রামের লিয়াকত আলীর ছেলে। জীবননগর ওসি আসাদুজ্জামান মুন্সী জানান, ২০০৬ সালের ১৭ জুলাই মিরাজুলকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। চুয়াডাঙ্গা প্রতিনিধিবোমা উদ্ধারবেনাপোলের পুটয়াখালী সীমান্ত এলাকার রুহুল আমিনের বাড়িতে অভিযান চালিয়ে গত শুক্রবার রাতে পাঁচটি হাতবোমা উদ্ধার করেছেন র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। তবে রুহুল আমিনকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে র্যাব-৬ এর উপসহকারী পরিচালক এবাদত হোসেন বলেন, কোনো নাশকতার উদ্দেশ্যে বোমাগুলো বাড়ির ছাদে লুকিয়ে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। যশোর অফিস