সংক্ষেপে সারা দেশ
মানববন্ধনখুলনায় অর্পিত সম্পত্তি আইন বাতিলের দাবিতে গতকাল রোববার মানববন্ধন হয়েছে। ‘বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের’ খুলনা জেলা ও মহানগর শাখা নগরের পিকচার প্যালেস মোড়ে এই কর্মসূচি পালন করে। মানববন্ধনে বক্তারা বলেন, অর্পিত সম্পত্তি আইন একটি কালো ও হঠকারী আইন। এর মাধ্যমে বাঙালি হিন্দুরা অবহেলিত এবং অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। খুলনা অফিসসেবাকেন্দ্র চালুচট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়ন কমপ্লেক্সে চালু হয়েছে ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র। গত শনিবার চট্টগ্রাম-৭ আসনের সাংসদ মঈনুদ্দিন খান বাদল আনুষ্ঠানিকভাবে এটির উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস এম জসিম। বক্তব্য দেন ইউএনও মোহাম্মদ খালেদ রহীম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউল হক, সাধারণ সম্পাদক নুরুল আলম প্রমুখ। বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিকর্মবিরতিমজুরি কমিশন ঘোষণার দাবিতে নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিকদের কর্মবিরতি গতকাল রোববারও অব্যাহত ছিল। ওই দাবিতে গত শনিবার থেকে মিলের শ্রমিকেরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেন। শ্রমিকেরা গতকাল কর্মকর্তাদের কারখানায় ঢুকতে দেননি এবং তাঁরা কারখানা চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। সমাবেশে ঘোষণা করা হয়, সরকার দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। লালপুর (নাটোর) প্রতিনিধিহস্তান্তরবাংলাদেশি এক নারীকে গতকাল রোববার বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদস্যদের কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল ভোরে ভারতের দরকান্দা বিএসএফ ক্যাম্পের সদস্যরা ওই নারীকে আটক করেন। তিনি যশোরের শার্শা উপজেলার বাসিন্দা। পরে বিডিআরের সদস্যরা তাঁকে সাতক্ষীরার কলারোয়া থানায় সোপর্দ করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরানতুন কমিটিরাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নতুন কমিটি গঠিত হয়েছে। গতকাল রোববার সংগঠনের পক্ষ থেকে সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির অন্য সদস্যদের নাম ঘোষণা করা হয়। মেহেদী হাসানকে ছাত্রফ্রন্টের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও পল্লব ভট্টাচার্যকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে ২ ও ৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রফ্রন্টের নবম সম্মেলন অনুষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি