সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংকেত প্রত্যাহারআট দিন পর দেশের দুই সমুদ্রবন্দর এবং কক্সবাজার উপকূলীয় এলাকা থেকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত তুলে নেওয়া হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে ১২ সেপ্টেম্বর এই সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছিল। পতেঙ্গা আবহাওয়া দপ্তর জানায়, উত্তর বঙ্গোপসাগর এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা নেই। তাই চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং কক্সবাজার উপকূলীয় এলাকায় সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।  নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।ফেনসিডিলসহ তরুণী আটকচট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার টহল পুলিশ গতকাল সোমবার দুপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ নূরজাহান বেগম (২৫) নামে এক তরুণীকে আটক করেছে। পুলিশ সূত্র জানায়, নূরজাহান কুমিল্লা থেকে একটি যাত্রীবাহী বাসে চড়ে চট্টগ্রামে আসেন। দুপুরে শহরতলির অলংকার মোড়ে বাস থেকে নামার পরই তাঁকে পুলিশ আটক করে। তাঁর শাড়ির বিভিন্ন ভাঁজে ৩০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। নূরজাহানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাঁর বাড়ি কক্সবাজারের পল্লমপাড়া এলাকায়।  নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামউত্ত্যক্ত করায়নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর গ্রামে দশম শ্রেণীর ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে গতকাল সোমবার দুজনকে আটক করেছে পুলিশ। তারা হলো, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার দুর্গাপুর গ্রামের মাহফুজ আল গালিব (১৭) ও জয়পুর গ্রামের সমীর রায় (১৯)। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি