সংক্ষেপে সারা দেশ
পিতা-পুত্র গ্রেপ্তারহবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রাম থেকে পুলিশ পিতা-পুত্রসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। মাধবপুর থানার পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার ওই গ্রামে অভিযান চালিয়ে পলাতক আসামি তাজুল ইসলাম ও তাঁর ছেলে আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া আন্দিউড়া গ্রামে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে মীরনগর গ্রামের আবদুস ছালামকে গ্রেপ্তার করা হয়েছে। মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) খায়েরুজ্জামান জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।যুদ্ধাপরাধ মামলা১৯৭১ সালে মানবতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে চাঁদপুরের আদালতে ১৯ জনকে অভিযুক্ত করে একটি মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে শাহরাস্তি উপজেলার ভিংড়া গ্রামের দুলাল চন্দ্র মজুমদার বাদী হয়ে চাঁদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোরশেদ আলমের আদালতে এই মামলা করেন। আদালত মামলাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য শাহরাস্তি থানার পুলিশকে নির্দেশ দিয়েছেন। চাঁদপুর প্রতিনিধি।সীমান্তে আটকঅবৈধপথে ভারতে যাওয়ার সময় বিডিআর ছয়জন নারী, পুরুষ ও শিশুকে আটক করেছে। গতকাল মঙ্গলবার ভোরে তাদের সাতক্ষীরা সীমান্তের লক্ষ্মীদাড়ি গ্রামের ঘোষপাড়া সীমান্ত থেকে আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলো, খুলনা জেলার দাকোপ উপজেলার কালাবাগী গ্রামের বাবলু গাজী, আল আমিন গাজী, আবু মুছা সরদার ও মুজিবর সরদার, রাবেয়া খাতুন ও তাঁর শিশুসন্তান আবদুর রহমান। সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক আবদুস সবুর জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বিনা পাসপোর্টে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে একটি মামলা করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।