সংক্ষেপে সারা দেশ
মূর্তি ভাঙচুরটাঙ্গাইলের মির্জাপুরে দুর্গাপূজার জন্য বানিয়ে রাখা তিনটি মূর্তির অঙ্গ ভাঙচুর করা হয়েছে। গত মঙ্গলবার রাতে একদল দুষ্কৃতকারী উপজেলা সদরের সরিষাদাইড় রামকৃষ্ণ মিশন দুর্গামন্দিরে এ ঘটনা ঘটায়। স্থানীয় সাংসদ একাব্বর হোসেন, মির্জাপুর পৌরসভার মেয়র মোশারফ হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার শাহানারা বেগম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বলেন, দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে। মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিকৃষক সভামৌলভীবাজার ও সিলেটে হাকালুকি হাওরপারের বিভিন্ন গ্রামে দীর্ঘ জলাবদ্ধতা নিরসনে আন্দোলনের প্রস্তুতি নিতে বাংলাদেশ কৃষক সমিতি প্রতিনিধি সভা আহ্বান করছে। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কাল শুক্রবার বিকেল তিনটায় ওই সভা অনুষ্ঠিত হবে। এতে সমিতির কেন্দ্রীয় কমিটির নেতারাসহ সাতটি উপজেলার প্রতিনিধিরা অংশ নেবেন। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিবিনা মূল্যে চিকিৎসাময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় গতকাল বুধবার দিনব্যাপী বিনা মূল্যে চক্ষু চিকিৎসা করা হয়। কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালের উদ্যোগে ঈশ্বরগঞ্জ ইসলামপুর মাদ্রাসায় আয়োজিত চক্ষুশিবিরের উদ্বোধন করেন ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৌমেন্দ্র কিশোর চৌধুরী। ডা. তপন চন্দ্র পাল ও ডা. জাহাঙ্গীর আলম ২০০ রোগী দেখেন। এর মধ্যে ৫০ জনকে রোগীকে বিনা মূল্যে চিকিৎসা দেওয়ার জন্য নিজেদের হাসপাতালে নিয়ে যান তাঁরা। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিমাদক ব্যবসায়ী গ্রেপ্তারমুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুরের বিসিকসংলগ্ন ডিঙ্গিভাঙ্গা এলাকা থেকে গত মঙ্গলবার গভীর রাতে ২৫টি ইয়াবা বড়িসহ জুয়েল (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সাফিউল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জুয়েলকে তাৎক্ষণিক দুই বছরের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠান। মুন্সিগঞ্জ প্রতিনিধিঅস্ত্র-গুলি উদ্ধারচট্টগ্রাম নগরের আগ্রাবাদ কর্মাস কলেজের পেছনের একটি গলি থেকে গতকাল বুধবার বিকেলে দেশে তৈরি চারটি একনলা বন্দুক, একটি এলজি, আটটি এলজির কার্তুজ ও চায়নিজ রাইফেলের ১৩টি গুলি উদ্ধার করা হয়েছে। র্যাব সূত্র জানায়, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। এ ব্যাপারে ডবলমুরিং থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। উদ্ধার করা অস্ত্র ও গুলি থানায় জমা দেওয়া হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম