সংক্ষেপে সারা দেশ
পলিথিন জব্দচট্টগ্রাম নগরের বহদ্দারহাট বাজারের দুটি দোকান থেকে ভ্রাম্যমাণ আদালত গতকাল বৃহস্পতিবার দুপুরে ৭৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ও ১৬ হাজার টাকা জরিমানা আদায় করেন। র্যাব-৭ পরিচালিত এ অভিযানে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিরাও ছিলেন। র্যাব সূত্র জানায়, জরিমানার টাকা সরকারি কোষাগারে এবং জব্দ করা পলিথিন পরিবেশ অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামকরাতকল জব্দকক্সবাজারের মহেশখালী উপজেলার সাতঘরপাড়া গ্রামে বন বিভাগ অভিযান চালিয়ে সরকারি বাগানের দুই লক্ষাধিক টাকার অবৈধ কাঠসহ দুটি করাতকল জব্দ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ অভিযান চালানো হয়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মোস্তফিজুর রহমান জানান, পাহাড়ি এলাকার সরকারি বনাঞ্চল রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধিবোমার বিস্ফোরণেযশোর শহরের খোলাডাঙ্গা এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে একটি পরিত্যক্ত বোমার বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। তারা হলো ওই এলাকার মেহেদী হাসান (৭) ও বীথি (৬)। তাদের ২৫০ শয্যার যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। যশোর কোতোয়ালি থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, বাড়ির পাশে শিশুরা ওই বোমাটি দেখতে পায়। পরে এটির বিস্ফোরণ ঘটে। যশোর অফিস