সংক্ষেপে সারা দেশ
শ্রমমন্ত্রীর পরামর্শশ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সম্প্রতি ফরিদপুরে ৮-১০টি গরু বিভিন্ন রোগে মারা গেছে। কিন্তু পরীক্ষা করে দেখা গেছে, কোনো গরুই অ্যানথ্রাক্সে মারা যায়নি। তিনি ফরিদপুরবাসীকে নির্ভয়ে গরু ও খাসির মাংস খাওয়ার পরামর্শ দিয়েছেন। গতকাল শুক্রবার ফরিদপুর স্টেডিয়ামে ‘নূরুল হোসেন (নূরু মিয়া) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ফরিদপুর অফিসগ্রেপ্তারনিষিদ্ধঘোষিত সংগঠন আল্লাহর দলের সক্রিয় সদস্য নুরনবী মুন্সিকে (৫৪) গতকাল শুক্রবার গ্রেপ্তার করেছে র্যাব-৫-এর সদস্যরা। তাঁর বাড়ি গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ইছামত বাকচী গ্রামে। জয়পুরহাট র্যাব ক্যাম্পের উপ-অধিনায়ক হাফিজ উদ্দীন (এএসপি) জানান, নুরনবীর বিরুদ্ধে সাদুল্যাপুর থানায় মামলা রয়েছে। জয়পুরহাট প্রতিনিধিফেনসিডিল আটকপাবনার বেড়া থানার পুলিশ গত বৃহস্পতিবার রাতে এক হাজার ২৯০ বোতল ফেনসিডিলসহ একটি মাইক্রোবাস আটক করেছে। তবে এ সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশ জানায়, রাজশাহী থেকে ঢাকাগামী মাইক্রোবাসটি যমুনা সেতুর কাছে পুলিশের বাধা পেয়ে বেড়ার দিকে রওনা দেয়। পরে বেড়া থানার পুলিশ ধাওয়া করে উপজেলার কাবাসকান্দায় মাইক্রোবাসটিকে আটক করে। বেড়া (পাবনা) প্রতিনিধি