সংক্ষেপে সারা দেশ
অস্ত্রসহ গ্রেপ্তারফেনী শহরের বিরিঞ্চি এলাকা থেকে গত শুক্রবার রাতে বাবুল ওরফে দাদাভাই (৩৫) নামের এক সন্ত্রাসীকে একটি এলজি, দুটি কার্তুজসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তাঁর বাড়ি ফেনী পৌরসভার বিরিঞ্চি গ্রামে। তাঁর বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা রয়েছে। গতকাল শনিবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। নিজস্ব প্রতিবেদক, ফেনীমানববন্ধনবরিশাল-২ আসনের সাংসদ মনিরুল ইসলামের পদত্যাগের দাবিতে ও তাঁর কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে ঢাকায় বানারীপাড়া ও উজিরপুরবাসী। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে আওয়ামী লীগের কয়েক শ নেতা-কর্মী অংশ নেন। মানববন্ধন কর্মসূচিতে বানারীপাড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ বাবুল সরদার চাখারী, ছাত্রলীগের নেতা সুমন রায় প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, গত বৃহস্পতিবার সাংসদ মনিরুল লাঞ্ছিত হওয়ার পর ঘটনার সঙ্গে স্থানীয় উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুককে জড়ানোর চেষ্টা চলছে। তাঁরা অভিযোগ করেন, সাংসদ মনিরুল ও তাঁর ছেলের অপকর্মের কারণে সরকার ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। বিজ্ঞপ্তি।