সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি ছিনতাইচট্টগ্রামের লোহাগাড়া উপজেলার রশিদার পাড়ার নাজিম উদ্দিনের মালিকানাধীন ভাড়ায়চালিত এসিস্টা করোলা এনজেডই মডেলের একটি সাদা গাড়ি (চট্টমেট্রো-খ-১১-১৮০৮) গত শনিবার রাতে ছিনতাই হয়েছে। জানা যায়, দুজন যাত্রীবেশী ছিনতাইকারী লোহাগাড়া থেকে চট্টগ্রামের অলংকার মোড় যাবে বলে গাড়িতে ওঠে। গাড়িটি শহরের উত্তর কাট্টলী জেলেপাড়া পৌঁছালে চালককে অস্ত্র দেখিয়ে জিম্মি করে হাত-পা বেঁধে তাঁকে পার্শ্ববর্তী একটি খালে ফেলে দেয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে লোহাগাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিবায়োকেমিস্ট্রি অলিম্পিয়াডপ্রথম বায়োকেমিস্ট্রি অলিম্পিয়াড সফলভাবে শেষ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগ দ্বিতীয় বায়োকেমিস্ট্রি অলিম্পিয়াড আয়োজনের প্রাথমিক কাজ এরই মধ্যে শেষ করেছে। আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠেয় দ্বিতীয় বায়োকেমিস্ট্রি অলিম্পিয়াডের রেজিস্ট্রেশনের সময়সীমা ৩১ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। রেজিস্ট্রেশন ফরম বায়োকেমিস্ট্রি অলিম্পিয়াডের Website (www.biochemolympiad.org) থেকে Download করা যাবে। আগ্রহী ছাত্রছাত্রীদের যথাযথ পূরণ করা রেজিস্ট্রেশন ফরম ও রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০ টাকা ওই সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অফিসে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। বিজ্ঞপ্তি।জরিমানা আদায়চট্টগ্রাম নগরের আছাদগঞ্জ, জামালখান ও মোমিন রোড এলাকায় গতকাল রোববার সকালে পৃথক অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। ভ্রাম্যমাণ আদালত নগরের আছাদগঞ্জের একটি কারখানা থেকে ১০০ কেজি পলিথিন জব্দ করেন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম