সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালিকাভুক্ত সন্ত্রাসী চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার তালিকাভুক্ত সন্ত্রাসী ও সাত মামলার আসামি মো. নসরুল্লাহকে গত রোববার রাতে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্র জানায়, বাকলিয়া থানার আলী স্টোর বিল্ডিংয়ের লন্ডনি কলোনির একটি ঘর থেকে নসরুল্লাহকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে তিনটি খুন, একটি চাঁদাবাজি, বিস্ফোরকদ্রব্যসহ বিভিন্ন আইনে সাতটি মামলা আছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামমানববন্ধনবর্ধিত কোর্ট ফি প্রত্যাহারের দাবিতে রাজশাহী বার সমিতি গতকাল সোমবার আদালত চত্বরে মানববন্ধন করেছে। এতে কয়েক শ আইনজীবী অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন রাজশাহী বার সমিতির সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক জমশেদ আলী, হামিদুল হক, মোজাম্মেল হক, তোফাজ্জল হোসেন প্রমুখ। বক্তারা সুপ্রিম কোর্ট বার সমিতির দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে অবিলম্বে বর্ধিত কোর্ট ফি প্রত্যাহারের দাবি জানান।  নিজস্ব প্রতিবেদক, রাজশাহীআটক ১৮বেনাপোলের সাদিপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে গতকাল সোমবার ১৮ জন বাংলাদেশিকে আটক করেছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)। এর মধ্যে ১২ জনকে আসামি করে মামলা হয়েছে। ২২ রাইফেল ব্যাটালিয়নের সুবেদার হারুন আর রশিদ জানান, বিনা পাসপোর্টে ভারতে যাওয়ার সময় তাঁদের আটক করে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়। তাঁদের মধ্যে সাতজন পুরুষ, পাঁচজন নারী ও ছয়জন শিশু।  যশোর অফিসজাল নোটসহ গ্রেপ্তারনারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ধর্মগঞ্জ চটলার মাঠ এলাকা থেকে ১০ হাজার টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন শাহীন, জিয়াউর রহমান ও বেলাল। ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আজাদ জানান, দুপুরে অভিযান চালিয়ে প্রথমে জিয়াউর রহমানকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় তিনটি ১০০ টাকার জাল নোট। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী সহযোগী শাহীন ও বেলালকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ৯৭টি ১০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে জাল নোট আইনে মামলা হয়েছে। নারায়ণগঞ্জ প্রতিনিধিশিশু হত্যানারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় গতকাল সোমবার ভোরে প্রতিবন্ধী এক দম্পতির দেড় মাস বয়সী কন্যাশিশুকে হত্যা করা হয়েছে। ভোর সাড়ে ছয়টায় ঘরের পেছনের একটি ডোবা থেকে শিশু মাসুদার লাশ উদ্ধার করে পুলিশ। বন্দর থানার এসআই আবদুস সালাম জানান, শিশু মাসুদাকে কেউ বিছানা থেকে তুলে নিয়ে ডোবায় নিক্ষেপ করেছে। কিন্তু কে তাকে হত্যা করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে বন্দর থানায় মামলা হয়েছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি