সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোভাযাত্রারাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাখি সংরক্ষণসহ নিরাপদ অভয়ারণ্য গড়ার লক্ষ্যে গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন জাহিদুল হাসান। আলোচনা সভায় বক্তব্য দেন অধ্যাপক সেলিনা পারভিন, অধ্যাপক সওদাগর মাহফুজুর রহমান, অধ্যাপক আমিনুজ্জামান রেজা সালেহ, অধ্যাপক আবদুল মান্নান, অধ্যাপক মোশারফ হোসেন প্রমুখ। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিকলেজ বন্ধ লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া বিশ্ববিদ্যালয় কলেজে গতকাল মঙ্গলবার ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর করেছেন। কর্তৃপক্ষ এ ঘটনায় অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার বহিরাগত সন্ত্রাসীরা ছাত্রলীগ নেতা বাবু, বিপ্লবসহ ১০ ছাত্রকে পিটিয়ে আহত করেন। এ ঘটনার জের ধরে গতকাল ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্যাম্পাসে মিছিল বের করেন এবং একপর্যায়ে বিভিন্ন শ্রেণীকক্ষের দরজা-জানালা ভাঙচুর করেন। লক্ষ্মীপুর প্রতিনিধিগৃহবধূর মৃত্যুচট্টগ্রামের পাহাড়তলীতে গতকাল মঙ্গলবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুলজাহান বেগম (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বাসার ফ্রিজ পরিষ্কার করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুলজাহানের স্বামীর নাম এমরান। তাঁরা পাহাড়তলীর সরাইপাড়া এলাকার বাসিন্দা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হাবিলদার জাকির হোসেন জানান, সকাল সাড়ে আটটার দিকে গৃহবধূকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামশাড়ি আটকবেনাপোলের পুটখালী সীমান্ত গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে ২৪০টি ভারতীয় শাড়ি জব্দ করেছে বিডিআরের সদস্যরা। পুটখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক এমদাদুল হক জানান, সীমান্ত দিয়ে চোরাচালান চক্রের ভারতীয় শাড়ি নিয়ে আসার খবর জেনে তাঁরা ওই অভিযান চালান। জব্দ করা শাড়ির মূল্য ১৮ লাখ টাকা নির্ধারণ করে বেনাপোল কাস্টম হাউসে জমা দেওয়া হয়েছে। যশোর অফিসপদত্যাগবাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা শাখার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান পদত্যাগ করেছেন। গত সোমবার তিনি জেলা আমিরের কাছে তাঁর পদত্যাগপত্র দাখিল করেন। ব্যক্তিগত সমস্যার কথা জানিয়ে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন। জেলা আমির আনোয়ারুল হক গতকাল মঙ্গলবার সেক্রেটারির পদত্যাগের সত্যতা নিশ্চিত করেছেন। চুয়াডাঙ্গা প্রতিনিধিকর্মশালাআর্থিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা রক্ষার্থে ‘সুশাসনের জন্য নিরীক্ষার ভূমিকা’ শীর্ষক কর্মশালা গতকাল মঙ্গলবার নগরের খ্রিষ্টান সার্ভিস সোসাইটি (সিএসএস) কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের উদ্যোগে এবং ইউএসএইড ও প্রমোটিং গভর্ন্যান্স, অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি অ্যান্ড ইন্টিগ্রিটির (প্রগতি) সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। খুলনা অফিস