সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকাশনা বাতিলফরিদপুর থেকে প্রকাশিত দৈনিক সূর্যের কিরণ পত্রিকার প্রকাশনা বাতিল করা হয়েছে। জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ ২৬ সেপ্টেম্বর পত্রিকার প্রকাশনা বাতিলের নির্দেশ দেন। পত্রিকাটি নিয়মিত প্রকাশিত না হওয়া এবং গত ২৫ মে প্রধানমন্ত্রী ও তাঁর এক আত্মীয় সম্পর্কে প্রকাশিত একটি সংবাদকে মানহানিকর উল্লেখ করে প্রকাশনা বাতিল করা হয়েছে বলে জজানা গেছে। ফরিদপুর অফিসসম্মেলন পেছাল খুলনা মহানগর ছাত্রলীগের সম্মেলন চতুর্থবারের মতো পেছানো হয়েছে। আজ ৩০ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ২ অক্টোবর সম্মেলনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। মহানগর ছাত্রলীগের সভাপতি শফিকুর রহমান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা শেষে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্য নেতাদের পক্ষে কাল বৃহস্পতিবার (আজ) খুলনায় এসে সম্মেলনে যোগ দেওয়া সম্ভব নয়। এ কারণে সম্মেলনের তারিখ পেছানো হয়েছে। এবার সভাপতি পদে ছয়জন ও সাধারণ সম্পাদক পদে ২৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। খুলনা অফিসকমিটি ঘোষণা১০ মাস পর ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কসবা পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আক্তার হোসেনকে সভাপতি ও মনিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণার কথা জানানো হয়। ২০০৯ সালের ২৬ নভেম্বর ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন হয়েছিল। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিনির্বাচনঢাকার সিরাজগঞ্জ নদীভাঙন রক্ষা ও উন্নয়ন পরিষদের সভায় মো. রিয়াজ উদ্দিন ও রায়হান মোর্শেদ যথাক্রমে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সম্প্রতি পরিষদের কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ ছাড়া সহসভাপতি পদে শাহনেওয়াজ দুলাল ও সাজ্জাদ আলম খান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে জাকারিয়া খান ও কামরুল হাসান এবং সাংগঠনিক সম্পাদক পদে আশরাফুল আলম নির্বাচিত হন। নবনির্বাচিত কর্মকর্তারা যমুনার করাল গ্রাস থেকে সিরাজগঞ্জ জেলাকে রক্ষার জন্য স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান। বিজ্ঞপ্তি।