সংক্ষেপে সারা দেশ
‘ডিজিটাল এমপি’কক্সবাজার-৪ আসনের আওয়ামী লীগের সাংসদ আবদুর রহমান বদি বলেছেন, ‘আমি হচ্ছি আপনাদের ডিজিটাল এমপি। ডিজিটাল এমপির হাতে নিয়োগ পাওয়ায় আপনারাও ডিজিটাল শিক্ষক। যাঁরা দিনে এনে দিনে খান, তাঁরাই ভোট দিয়ে আমাকে ডিজিটাল এমপি বানিয়েছেন।’ গতকাল বৃহস্পতিবার কক্সবাজার শহরের সাংস্কৃতিক কেন্দ্রে জেলার নতুন নিয়োগপ্রাপ্ত সরকারি প্রাথমিক শিক্ষকদের উদ্দেশে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত শিক্ষকেরা হেসে উঠলে তিনি বলেন, ‘এখানে উপস্থিত ৫৩৫ শিক্ষকের মধ্যে ৪০৮ জনই নারী। তাঁরা সবাই আমার মা। আমি আমার মায়েদের স্যালুট করছি।’ নিজস্ব প্রতিবেদক, কক্সবাজারসার আটকসিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কলাগাছি গ্রামে অভিযান চালিয়ে বুধবার রাতে বিপুল পরিমাণ ভেজাল ও মজুদ করা সার উদ্ধার করা হয়েছে। বেলকুচি থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় শফিউল নামের এক ব্যক্তির বাড়ি থেকে ১৫৩ বস্তা ভেজাল সিঙ্গেল সুপার ফসফেট (এসএসপি) ও হাসান নামের এক ব্যক্তির বাড়ি থেকে মজুদ করা ৬০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জদখলের অভিযোগেজাল দলিলে সরকারি জমি দখলের অভিযোগে গতকাল বৃহস্পতিবার মৃণাল কান্তি চাকী ওরফে রবি চাকী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি উল্লাপাড়া উপজেলার মহেশপুর গ্রামে। এ ব্যাপারে উল্লাপাড়া থানায় মামলা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে, মৃণাল কান্তি দুর্গানগর মৌজার ৫৯ শতাংশ খাসজমি জাল দলিলের মাধ্যমে নিজের নামে করে নিয়েছেন। উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি