সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাশ উদ্ধারডুমুরিয়া উপজেলার খড়িয়া গ্রামে গোব্দা নদীর পাড় থেকে গতকাল শনিবার অধীর মণ্ডল নামে এক ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। অধীরের পরিবার সূত্র জানায়, গত বুধবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। ডুমুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক বলেন, অধীর সন্ত্রাসী ছিলেন। কেউ তাঁকে খুন করে গোব্দা নদীর পাড়ে পুঁতে রেখে গেছে। লাশের দুই চোখ ওঠানো, বাম হাতের কবজি প্রায় বিচ্ছিন্ন ও বাম পায়ের রগ কাটা ছিল। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিমাদক বিক্রির দায়েগোপালগঞ্জে মো. মিলন শেখ ও নজরুল গাজী নামের দুই মাদক বিক্রেতার প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার ও গত শুক্রবার ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার কামাল এ আদেশ দেন। পুলিশ সূত্র জানায়, গতকাল শহরসংলগ্ন ঘোষেরচর পশ্চিমপাড়া এলাকা থেকে দুই বোতল ফেনসিডিলসহ মো. মিলন শেখকে গ্রেপ্তার করা হয়। গত শুক্রবার শহরতলির মান্দারতলা এলাকা থেকে আধা কেজি গাঁজাসহ নজরুল গাজীকে গ্রেপ্তার করা হয়। গোপালগঞ্জ প্রতিনিধি