সংক্ষেপে সারা দেশ
বিতর্ক প্রতিযোগিতাবিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গতকাল রোববার তিন দিনব্যাপী আন্তহল বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে। সন্ধ্যা সাতটায় ড. কুদরতে খুদা হলে এই বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়েটের উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস। চুয়েট ডিবেটিং সোসাইটি আয়োজিত প্রতিযোগিতায় পাঁচটি হলের আটটি বিতর্ক দল অংশ নিচ্ছে। দলগুলো হলো: নতুন হলের স্বপ্ন, স্পৃহা, গোধূলী, শহীদ মো. শাহ হলের নোঙর, তার্কিক, শহীদ তারেক হুদা হলের উচ্ছ্বাস, ড. কুদরতে খুদা হলের প্যালাডিনেস ও ছাত্রীহলের অনিন্দিতা। চুয়েট প্রতিনিধি, চট্টগ্রামগর্ভধারণে জটিলতাবাংলাদেশের প্রায় ১৫ শতাংশ দম্পতি প্রজনন বয়সসীমায় গর্ভধারণে জটিলতার সম্মুখীন হয়ে থাকেন। গত ৩০ সেপ্টেম্বর রাজশাহী শহরের চিকিৎসকদের জন্য আয়োজিত এক সেমিনারে অ্যাপোলো ফার্টিলিটি সেন্টারের কো-অর্ডিনেটর ও সিনিয়র কনসালট্যান্ট মৃণাল কুমার সরকার এ কথা বলেন। তিনি আরও বলেন, দেশে বর্তমানে আর্থিক সামর্থ্যের মধ্যেই আধুনিক পদ্ধতি যেমন—আইইউআই, আইভিএফ ও আইসিএসআই পদ্ধতির মাধ্যমে সফলতার সঙ্গে বন্ধ্যাত্বের চিকিৎসা হয়। অ্যাপোলো হসপিটালস ঢাকার কার্ডিও থোরাসিক ও ভাস্কুলার সার্জারি বিভাগের কনসালট্যান্ট মো. কামরুল ইসলাম তালুকদারও সেমিনারে আলোচনা করেন। বিজ্ঞপ্তি।চরমপন্থী গ্রেপ্তারসাতক্ষীরার তালা উপজেলার মনোহরপুর গ্রাম থেকে গতকাল রোববার দুই চরমপন্থীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা। তাঁরা হলেন যশোরের কেশবপুর উপজেলার বাওশোনা গ্রামের বাবলু মোহলাদার (২৮) ও একই উপজেলার ভাল্লুকঘর গ্রামের আতিয়ার রহমান ওরফে মতিয়ার সরদার (৩০)। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা চরমপন্থী দলের সদস্য। তাঁরা গোপন দলের সদস্য পরিচয়ে বাসে ডাকতি, ছিনতাই ও ঘেরে ডাকাতি করে আসছিলেন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা