সংক্ষেপে সারা দেশ
মানববন্ধনইভ টিজিং প্রতিরোধে গতকাল সোমবার ফরিদপুরে মানববন্ধন হয়েছে। শহরের প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে এ কর্মসূচি পালন করা হয়। ফরিদপুর রোটারি ক্লাব মানববন্ধনের আয়োজন করে। এতে ডা. সুশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ, পুলিশ সুপার মো. আওলাদ আলী ফকির, সিভিল সার্জন সিরাজুল হক তালুকদার, ডা. জালালউদ্দীন, আসমা আক্তার প্রমুখ। ফরিদপুর অফিসগাউছুল আজম সম্মেলনমুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের উদ্যোগে গতকাল সোমবার বিকেলে নগরের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে গাউছুল আজম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বক্তারা বলেন, পীর-আউলিয়াদের সহযোগিতায় যে আলোকিত জীবন গঠন করা সম্ভব, তার উজ্জ্বল পথিকৃৎ কাগতিয়ার বড় হুজুর মাদ্দাজিল্লুহুল আলী। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ মুনির উল্লাহ আহ্মদীর সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোশাররফ হোসেন ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামএক ব্যক্তি খুনপিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গিলাবাদ গ্রামের বিদেশ-ফেরত বাবুল মৃধা (৩৫) নামের এক ব্যক্তিকে গত রোববার দুর্বৃত্তরা কুপিয়ে খুন করেছেন। স্ত্রী রাবেয়া বেগম জানান, ‘গত রোববার রাত সাড়ে ১২টার দিকে কয়েকজন মিলে আমার স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে।’ মঠবাড়িয়া থানার উপপরিদর্শক শাখাওয়াত হোসেন বলেন, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে মনে হচ্ছে। নিহত ব্যক্তির ভাই আইয়ুব আলী হত্যা মামলা দায়ের করেছেন। পিরোজপুর প্রতিনিধিগণপিটুনিতে নিহতগতকাল সোমবার নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে শামীম (৩৮) নামের এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। মুঠোফোন চুরির অভিযোগে স্থানীয় বাসিন্দারা তাঁকে গণপিটুনি দেয়। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ জানান, লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি