সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপত্তা চেয়েমাদারীপুরের শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক মোল্লাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনি গত বৃহস্পতিবার তাঁর জীবনের নিরাপত্তা চেয়ে শিবচর থানায় সাধারণ ডায়েরি করেছেন। তিনি ডায়েরিতে উল্লেখ করেন, আগামী নির্বাচনে তিনি যাতে প্রার্থী হতে না পারেন, সে লক্ষ্যে একটি মহল অপতৎপরতা চালিয়ে আসছে। মহলটি তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছে। শিবচর থানার ওসি আবদুর রাজ্জাক মিয়া ওই ডায়েরির সত্যতা নিশ্চিত করেছেন। শিবচর (মাদারীপুর) প্রতিনিধিসাত শিক্ষককে সম্মাননাবিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে কুমিল্লার সাতজন শিক্ষককে সম্মাননা দেওয়া হয়েছে। জেলার সামাজিক সংগঠন ‘প্রতিবেশী’র উদ্যোগে শহরের কান্দিরপাড়ের টাউন হলে ওই সাত শিক্ষককে ক্রেস্ট ও মুক্তিযুদ্ধের বই দেওয়া হয়। এ ছাড়া কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা তাঁদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। ওই কলেজের সাবেক অধ্যক্ষ আমীর আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমির হোসেন খান। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা সংবর্ধনাচাঁদপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সমিতির মিলনায়তনে গতকাল মঙ্গলবার দুপুরে জেলার ১৮ জন প্রবীণ আইনজীবীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তাঁরা হলেন মো. ইয়াছিন, মো. লুৎফর রহমান খান, শেখ মো. হাবিবুর রহমান, মিজানুর রহমান খান, এস এম কামাল উদ্দিন, ফজলুল হক সরকার, মো. রুহুল আমিন, মো. আইয়ুব আলী পাটওয়ারী, এ বি এম মনোয়ার উল্লা, এস এম ওবায়েদ উল্লা, আবদুল গফুর মজুমদার, এ কে এম আবদুল মজিদ, মো. ছিদ্দিকুর রহমান, মো. তাজুল ইসলাম, মো. আবু তাহের, কাজী হাবিবুর রহমান, মো. বজলুর রহমান ও কাজী মোজাম্মেল হোসেন। তাঁদের সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। চাঁদপুর প্রতিনিধি