সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয় দিবসচট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গতকাল বুধবার সপ্তম বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়েছে। সকালে ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি শুরু হয়। কর্মসূচির উদ্বোধন করেন চুয়েটের উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস। এরপর দিনভর চলে বৃক্ষরোপণ ও রক্তদান কর্মসূচি। দুপুর সাড়ে ১২টায় আলোচনা সভার আয়োজন করা হয়। এতে স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন জাহাঙ্গীর আলম, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন মো. রফিকুল ইসলাম বক্তৃতা করেন। এতে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ পরিচালক মো. তাজুল ইসলাম। চুয়েট প্রতিনিধি, চট্টগ্রামমানববন্ধনফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযমোহরদী ইউনিয়ন পরিষদের পুরোনো ভবন নিলামে বিক্রি এবং ওই ভবনে থাকা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি ধ্বংস করার প্রতিবাদে মুক্তিযোদ্ধারা গতকাল বুধবার সকালে চাঁদহাট এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এতে জেলার দুই শতাধিক মুক্তিযোদ্ধা অংশ নেন। ওই ভবনটি মুক্তিযোদ্ধারা তাঁদের কার্যালয় হিসেবে ব্যবহার করে আসছিলেন। ভবনটি গত বৃহস্পতিবার নিলামে বিক্রি করা হয়। শনিবার সেটি ভেঙে ফেলা হয়। ফরিদপুর অফিসগাইডবই জব্দমাদারীপুরের শিবচর পৌরবাজারের তিনটি বইয়ের দোকান থেকে অবৈধ প্রায় ৫০০ গাইডবই জব্দ ও নানা অনিয়মের দায়ে মিষ্টির দোকান, বেকারি, খুচরা তেল বিক্রেতারসহ ১২টি দোকান থেকে ভ্রাম্যমাণ আদালত আট হাজার টাকা জরিমানা আদায় করেছেন। শিবচরের সহকারী কমিশনার (ভূমি) ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলামের নেতৃত্বে গতকাল বুধবার দুপুরে এ অভিযান চালানো হয়। শিবচর (মাদারীপুর) প্রতিনিধি