সংক্ষেপে সারা দেশ
সাড়া মিলছে নারংপুরের বদরগঞ্জ উপজেলায় মাইকিং করেও গরুর মাংস বিক্রিতে সাড়া পাওয়া যাচ্ছে না। অ্যানথ্রাক্স আতঙ্কে অনেকে গরুর মাংস খাওয়া আপাতত বন্ধ করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন মাংস বিক্রেতারা। গতকাল বৃহস্পতিবার উপজেলা সদরের মাংসের দোকানগুলোতে গিয়ে কোনো ক্রেতা দেখা যায়নি। কসাইয়েরা বলছেন, বর্তমানে তাঁরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এদিকে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই হাট-বাজারে গরু-ছাগল জবাই অব্যাহত থাকায় ক্রেতারা মাংস কিনতে আগ্রহী হচ্ছেন না বলে জানা গেছে। বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি৭ বন্দুক উদ্ধারবান্দরবানে সেনাবাহিনী অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার সাতটি দেশি বন্দুক উদ্ধার করেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ডুলুপাড়ার সেনাছাউনির অধিনায়কের নেতৃত্বে এক দল সেনা জেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে শামুকছড়ি এলাকায় একটি বাগানবাড়িতে অভিযান চালান। সেখান থেকে তাঁরা বন্দুকগুলো উদ্ধার করেন। বান্দরবান সেনাসদর জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বান্দরবান প্রতিনিধিকার্যালয় সিলগালাপ্রতারণার অভিযোগে গতকাল বৃহস্পতিবার ফরিদপুরের ইউনিপে২ইউ-এর কার্যালয়ে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করেছে র্যাব-৮। তাঁরা হলেন কামরুল হাসান ও মিজানুর রহমান। এ ছাড়া ইউনিপে২ইউ-এর কার্যালয় সিলগালা করা হয়েছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলম ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৪ ধারায় তাঁদের দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ডাদেশ দেন। জরিমানা দিয়ে তাঁরা ছাড়া পেয়েছেন। ফরিদপুর অফিসইভ টিজিংয়ের অভিযোগে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দা এলাকায় ইভ টিজিংয়ের অভিযোগে গত বুধবার এক বখাটের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পর থেকে বখাটে পলাতক রয়েছেন। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ জানান, বুধবার দুপুরে উপজেলার সোনাকান্দা ডকইয়ার্ড উচ্চবিদ্যালয়ের এক ছাত্রী স্কুল থেকে ফেরার পথে একই এলাকার বখাটে রহিম তার ওড়না ধরে টানাহেঁচড়া করে। নারায়ণগঞ্জ প্রতিনিধি