সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বই উৎসববগুড়ার শহীদ খোকন পার্কের সামনে গত বৃহস্পতিবার থেকে সাত দিনব্যাপী ‘ঐতিহ্য বই উৎসব’ শুরু হয়েছে। আয়োজনে রয়েছে বগুড়া লেখক চক্র। পৌরসভার মেয়র এ কে এম মাহবুবর রহমান উৎসবের উদ্বোধন করেন। প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত উৎসব চলবে। শেষ হবে ১৩ অক্টোবর। উৎসব চলাকালে ৩৩ শতাংশ ছাড়ে বই কেনা যাবে। নিজস্ব প্রতিবেদক, বগুড়াস্বামী গ্রেপ্তারযৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতনের অভিযোগে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শরীফপুর গ্রাম থেকে গত মঙ্গলবার স্বামী শাহীন আলমকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার এজাহার থেকে জানা যায়, যৌতুকের জন্য শাহীন প্রায়ই স্ত্রী নারগিসের ওপর নির্যাতন চালাতেন। গত ৬ আগস্ট শাহীনসহ তাঁর পরিবারের লোকজন নারগিসকে মারধর করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নারগিস একটি মৃত সন্তান প্রসব করেন। এ ব্যাপারে নারগিস চারজনকে আসামি করে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন আদালতে মামলা করেছেন। চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিপ্রশিক্ষণ ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অগ্নিনির্বাপণ, দুর্যোগ ব্যবস্থাপনা, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণ কোর্স গত বৃহস্পতিবার শুরু হয়েছে। আজ শনিবার এই কোর্স শেষ হবে। বাকৃবি রোভার স্কাউট গ্রুপ এবং ময়মনসিংহের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যৌথভাবে এ কোর্সের আয়োজন করেছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হবিগঞ্জে বই উৎসব ‘আলো ও সৌহার্দ্য সৃজনে বই হোক প্রথম বন্ধু’ স্লোগানে গতকাল শুক্রবার থেকে হবিগঞ্জে ঐতিহ্যর বই উৎসব শুরু হয়েছে। প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত এ উৎসব চলবে, শেষ হবে ১৩ অক্টোবর। শহরের খাজা গার্ডেন সিটির তৃতীয় তলায় উৎসবের উদ্বোধন করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছ। উৎসবের সমন্বয়কারী স্থানীয় সংগঠন প্রাকৃতজনের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, প্রথম দিন থেকেই মেলায় বেশ সাড়া পাওয়া যাচ্ছে। হবিগঞ্জ প্রতিনিধি