সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্যাতিত সাংবাদিক কমিটিসাংবাদিক সালিম সামাদকে আহ্বায়ক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক বরুণ ভৌমিক নয়নকে সদস্যসচিব করে ‘নির্যাতিত সাংবাদিক কমিটি’র আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সাত সদস্যবিশিষ্ট ওই কমিটির অন্য সদস্যরা হলেন, অরবিন্দ লাল, আহমেদ নূর, শওকত মিল্টন, শফিউল হক ও সুমি খান। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে মিথ্যা মামলা ও হামলার শিকার নির্যাতিত সাংবাদিকদের কমিটির সদস্যদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। মোবাইল: ০১৭১১৫৩০২০৭, ০১৭১১২৬৬২৯৯। বিজ্ঞপ্তি। মানববন্ধনচাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শাহ নেয়ামতুল্লাহ্ কলেজ মোড় থেকে মহানন্দা সেতু পর্যন্ত সড়কে চলাচল নিরাপদ করার দাবিতে গতকাল শনিবার মানববন্ধন হয়েছে। নিরাপদ সড়ক বাস্তবায়ন সহায়ক কমিটি আয়োজিত এই মানববন্ধনে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ অংশ নেয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে ওই সড়কে গাড়ির গতিবেগ নির্ধারণ, কয়েকটি মোড়ে স্পিড ব্রেকার ও জেব্রা ক্রসিং স্থাপনসহ তিন দফা দাবি জানানো হয়। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ।সন্ত্রাসীদের গ্রেপ্তারেলক্ষ্মীপুরে বৈশাখী টেলিভিশনের সাংবাদিকের ওপর হামলাকারী সন্ত্রাসীদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি দেবে লক্ষ্মীপুর প্রেসক্লাব। গতকাল শনিবার প্রেসক্লাবের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ। উল্লেখ্য, গত বুধবার মধ্যরাতে লক্ষ্মীপুর শহরের একটি চাইনিজ রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার ছবি তুলতে গেলে সন্ত্রাসীরা বৈশাখী টেলিভিশনের লক্ষ্মীপুর প্রতিনিধি মাজহারুল আনোয়ারকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। তিনি এখন লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। লক্ষ্মীপুর প্রতিনিধি।