সংক্ষেপে সারা দেশ
ডাকাত গ্রেপ্তারলক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর কেরোয়া গ্রাম থেকে গত শনিবার রাতে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে দুটি এলজি, আটটি গুলি, দুটি গ্রিল কাটার যন্ত্র, একটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে। রায়পুর থানা সূত্র জানায়, উপজেলার মধ্য কেরোয়া গ্রামের একটি বাড়িতে গত ৩ অক্টোবর ডাকাতি হয়। ওই ডাকাতির পর পুলিশ অভিযানে নামে। পুলিশ কেরোয়া গ্রাম থেকে রাজন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী উত্তর কেরোয়া গ্রাম থেকে আরিফ (২৫) ও ফয়েজ (২৩) নামের আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন কৃষ্ণ নাথ বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা পেশাদার ডাকাত। রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি গুলি ও মাদকসহযশোর শহরের শংকরপুর এলাকার একটি বাড়িতে গতকাল রোববার অভিযান চালিয়ে পিস্তলের ৫৮টি গুলি ও দুই বোতল ফেনসিডিলসহ আন্না বেগম (৩০) নামের এক নারীকে গেপ্তার করেছে কোতোয়ালি থানার পুলিশ। পুলিশের উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানান, আলী আহমেদ ওরফে ঘেনু নামের এক ব্যক্তির বাড়ি থেকে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, অভিযানের বিষয়টি টের পেয়ে ঘেনু সটকে পড়েন। পরে তাঁর স্ত্রী আন্নাকে গ্রেপ্তার করা হয়। যশোর অফিসছাত্রলীগের কমিটিশরীফ হোসেনকে সভাপতি, মোহাইমেন হাসান জোয়ার্দ্দারকে সাধারণ সম্পাদক ও সফিউদ্দিনকে যুগ্ম সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ছাত্রলীগের চুয়াডাঙ্গা জেলা শাখা কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার স্থানীয় টিঅ্যান্ডটি চত্বরে জেলা ছাত্রলীগের দ্বিবার্ষিক সম্মেলন শেষে রাতে আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান ও সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে কমিটির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সম্মেলনে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন। চুয়াডাঙ্গা প্রতিনিধিপ্রশিক্ষণকিশোরগঞ্জের ভৈরবে ১৫০ জন বাস ও ট্রাকচালককে গতকাল রোববার দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ‘নিরাপদ সড়ক চাই’ ভৈরব শাখার উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। ভৈরব উপজেলা সম্মেলন কক্ষে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় পর্ষদের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, ‘সড়ক থাকলে দুর্ঘটনা থাকবে। তবে চালকদের দক্ষতা ও সচেতনতা বাড়ানো গেলে দুর্ঘটনা অনেকটা কমিয়ে আনা সম্ভব।’ বিকেলে তিনি প্রশিক্ষণে অংশ নেওয়া চালকদের হাতে সনদপত্র তুলে দেন। নিজস্ব প্রতিবেদক, ভৈরব