সংক্ষেপে সারা দেশ
উচ্চশিক্ষায় উদ্বুদ্ধ করতে...শিক্ষার্থীদের কানাডায় উচ্চশিক্ষায় উদ্বুদ্ধ করতে গতকাল সোমবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) এক সেমিনারের আয়োজন করা হয়েছে। কানাডিয়ান হাইকমিশন আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাইকমিশনের প্রশাসনিক জ্যেষ্ঠ উপদেষ্টা শাহীন ইসলাম। অন্যান্যের মধ্যে চুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য সাইফুল ইসলাম ও যন্ত্রকৌশল বিভাগের সজল চন্দ্র বণিক উপস্থিত ছিলেন। সেমিনারে কানাডায় উচ্চশিক্ষার বিভিন্ন দিক, বৃত্তির সুযোগ-সুবিধা, ভবিষ্যৎ সম্ভাবনা, ভর্তির আবেদন প্রক্রিয়া ও ব্যয় সম্পর্কে আলোচনা করা হয়। শাহীন ইসলাম বলেন, কানাডায় চুয়েটের অনেক শিক্ষার্থী অধ্যয়ন ও কর্মরত আছেন। সেখানে চুয়েটের শিক্ষার্থীদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন আছে। চুয়েট প্রতিনিধি৯ বছরের কারাদণ্ডজাল টাকা রাখার দায়ে গোপালগঞ্জের মো. আসাদুজ্জামান (৩০) নামে একজনকে নয় বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার গোপালগঞ্জের যুগ্ম দায়রা জজ আদালতের বিচারক মো. সোলায়মান এ রায় দেন। আসাদুজ্জামানের বাড়ি কোটালীপাড়া উপজেলার উত্তর কয়েখা গ্রামে। গোপালগঞ্জ প্রতিনিধি স্মারকলিপিযানবাহন, শ্রেণীকক্ষ, আবাসন ও শিক্ষকসংটক দূর করাসহ ১১ দফা দাবিতে বরিশালের ব্রজমোহন কলেজের অধ্যক্ষের কাছে স্মারকলিপি দিয়েছে ছাত্র ইউনিয়ন। গতকাল সোমবার দেওয়া এ স্মরকলিপিতে কলেজের শিক্ষার্থীদের নানামুখী সমস্যা সমাধানসহ ইভ টিজিং বন্ধ করে কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানানো হয়। বরিশাল অফিসকাভার্ডভ্যান খাদেকুমিল্লার দাউদকান্দি উপজেলার শহীদনগর নামক এলাকায় গতকাল সোমবার ঢাকাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় কাভার্ডভ্যান উঠাতে গিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশের প্রায় চার ঘণ্টা সময় লাগে। এতে বাসযাত্রী, রোগী, ছাত্রছাত্রী ও শিক্ষকদের দুর্ভোগ পোহাতে হয়। দাউদকান্দি হাইওয়ে পুলিশের সার্জেন্ট ফজলুল হক জানান, যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ প্রাণপন চেষ্টা করেছে। দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধিহত্যার অভিযোগনারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশিপুর মধ্যপাড়া এলাকায় যৌতুকের দাবিতে রুবিনা আক্তার (২০) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। গত রোববার রাতে কাশিপুর মধ্যপাড়া এলাকায় শ্বশুরবাড়ি থেকে রুবিনার লাশ উদ্ধার করে পুলিশ। রুবিনার ভাই মো. আলম সাংবাদিকদের জানান, রুবিনার স্বামী জুয়েল যৌতুক না পেয়ে তাঁকে হত্যা করেছেন। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার জানান, ময়নাতদন্তের জন্য রুবিনার মৃতদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি