সংক্ষেপে সারা দেশ
দুর্গাপূজা উপলক্ষেদুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি এক সপ্তাহ বন্ধ থাকবে। গতকাল মঙ্গলবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়। ১৯ অক্টোবর থেকে বন্দরের কার্যক্রম শুরু হবে। সোমবার ভারতের হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক অশোক কুমার মণ্ডলের সই করা একটি চিঠিতে তাঁদের সিদ্ধান্তের কথা বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনকে জানানো হয়। হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিঅবৈধ স্থাপনা উচ্ছেদরাজশাহী মহানগরের পরিবেশ উন্নয়ন এবং যানবাহন ও জনসাধারণের চলাচলের সুবিধার্থে গতকাল মঙ্গলবার সকালে নগরের ফায়ার ব্রিগেড মোড় ও হেতম খাঁ বড় মসজিদ থেকে মহিলা কলেজ পর্যন্ত সড়কের উভয় পাশের ২৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। সিটি রপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদেকুল ইসলাম উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। নিজস্ব প্রতিবেদক, রাজশাহীএসিড নিক্ষেপের দায়েবগুড়ায় এক স্কুলছাত্রীকে এসিড নিক্ষেপের দায়ে মো. সেলিম (২১) নামের এক যুবকের ১৪ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বগুড়ার এসিড অপরাধ দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক নিতাই চন্দ্র সাহা আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সেলিমের বাড়ি বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ী গ্রামে। তিনি ২০০৯ সালের ১৭ সেপ্টেম্বর রাতে ওই ছাত্রীর গায়ে এসিড নিক্ষেপ করেন। নিজস্ব প্রতিবেদক, বগুড়া প্রথম শ্রেণীর জেলা নোয়াখালীকে প্রথম শ্রেণীর জেলায় উন্নীত করা হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসনের পক্ষ থেকে এ-সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এই খবরে গতকাল বিকেলে শহরে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শহরবাসীর মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে নোয়াখালী ছাড়াও চট্টগ্রাম বিভাগের আরও দুটি জেলা কক্সবাজার ও ব্রাহ্মণবাড়িয়াকে প্রথম শ্রেণীর জেলায় উন্নীত করা হয়। নোয়াখালী অফিসভেজালবিরোধী অভিযানময়লা, বাসি ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ভ্রাম্যমাণ আদালত গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরের জিইসি মোড়ের বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় অভিযান চালিয়ে ৩১ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। এর মধ্যে জি ফুড থেকে পাঁচ হাজার, মোহাম্মদিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে ছয় হাজার, মুসলিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে পাঁচ হাজার, বিসমিল্লাহ্ হোটেল থেকে ১০ হাজার এবং আল হেলাল হোটেল থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম