সংক্ষেপে সারা দেশ
শূন্য ঘোষণাবরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বেগম নূর আফরোজের পদ শূন্য ঘোষণা করা হয়েছে। ১১ অক্টোবর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাঠানো চিঠিতে এ ঘোষণা দেওয়া হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ কে এম ইহসানুল হক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, চেয়ারম্যানের বিরুদ্ধে আনা অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশেষ সভায় ১২-০ ভোটে অনাস্থা প্রস্তাব পাস হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯-এর ৩৯ ধারা অনুযায়ী চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণার আদেশ বহাল থাকবে। নিজস্ব প্রতিবেদক, বরগুনা৯০ বছর কারাদণ্ডখুলনার ডুমুরিয়া উপজেলা থেকে তিন ব্যক্তিকে অপহরণের পর তাঁদের হত্যা করে লাশ গুম করার দায়ে গত মঙ্গলবার ছয় ব্যক্তিকে ৯০ বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ নম্বর আদালত) মইনুল হক এ আদেশ দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর ৪৮ জন আসামিকে খালাস দেওয়া হয়। কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা (পলাতক) হলেন দেবপ্রসাদ গাইন ওরফে কানাই, রফিকুল ইসলাম, অনিল কৃষ্ণ গাইন, হাসাস, স্বপন ও ইন্দ্রজিৎ। খুলনা অফিসচেক বিতরণনেত্রকোনার পূর্বধলা উপজেলার হতদরিদ্র ১১৫ জন নারীকে সহজ শর্তে সাত লাখ ১০ হাজার টাকা ঋণ দিয়েছে উপজেলা জাতীয় মহিলা সংস্থা। গত মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে ঋণের চেক বিতরণ করা হয়। উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হোসনে আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ওয়ারেসাত হোসেনের স্ত্রী রওশন আরা বেলাল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এরশাদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোজাম্মেল হক। পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা বাসে আগুনমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে গ্যারেজে রাখা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার ভোররাতের দিকে এ ঘটনা ঘটে। বাসের মালিক ফটিক মিয়া বলেন, ভোর সাড়ে পাঁচটার দিকে তিনি জানতে পারেন তাঁর বাসটিতে আগুন লেগেছে। তিনি জানান, আগুনে বাসের সব আসন পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, ভোরে তাঁরা বাসটিতে আগুন জ্বলতে দেখেন। পরে পানি ছিটিয়ে আগুন নেভানো হয়। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি