সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুপিয়ে হত্যাপঞ্চগড় সদর উপজেলার নতুন বন্দর এলাকার আবদুল মতিন (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত বুধবার রাত ১০টার দিকে বাড়ির ৫০ গজের মধ্যে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পঞ্চগড় থানার উপপরিদর্শক (এসআই) রাসেল মাহমুদ বলেন, এ ব্যাপারে থানায় হত্যা মামলা হয়েছে। পঞ্চগড় প্রতিনিধিউদ্বোধনপানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন গতকাল বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যার ভবনের উদ্বোধন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন মো. লোকমান আলী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ হাফিজউদ্দীন আহম্মদ, সাবেক সাংসদ মো. ইমদাদুল হক, জেলা প্রশাসক মুহা. শহিদুজ্জামান, পুলিশ সুপার বি এম হারুন-অর-রশীদ, জেলা আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন ও পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. ইসাহাক আলী প্রমুখ। উল্লেখ্য, স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিসংবাদ সম্মেলনচিকিৎসাসেবাকে মানুষের আরও কাছে নিয়ে আসতে মেডিকনসাল্ট লিমিটেড গতকাল বৃহস্পতিবার রাজধানীতে ভারতের বিখ্যাত বিশেষজ্ঞদের নিয়ে ‘ফ্রি মেডিকেল কাউন্সেলিং সার্ভিস ২০১০’ শীর্ষক এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে আলোচকেরা দেশ ও বিদেশের চিকিৎসাসেবা, স্বাস্থ্য সচেতনতা এবং চিকিৎসাসেবা পরামর্শের ওপর গুরুত্বারোপ করেন। মেডিকনসাল্ট লিমিটেডের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে বিশ্বমানের চিকিৎসাসেবা, পরামর্শ আর বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে চিকিৎসাসেবা পদ্ধতি প্রযুক্তি-সার্ভিস আদান-প্রদানের মাধ্যমে দেশীয় চিকিৎসাসেবাকে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়া মেডিকনসাল্টের মূল লক্ষ্য। বিজ্ঞপ্তিমতবিনিময় সভা সুন্দরবন ও বাঘ সংরক্ষণ বিষয়ে গতকাল বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অব বাংলাদেশ নামের একটি সংস্থা এ সভার আয়োজন করে। নিজস্ব প্রতিবেদক, খুলনাবস্ত্র বিতরণরাজধানীর সূত্রাপুরে গৌতমমন্দির পূজা কমিটির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নিমচন্দ্র ভৌমিক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সহসভাপতি জয়ন্ত কুমার দেব, সহসভাপতি হিরন্দ্র সমাদ্দার, পোস্তগোলা মহাশ্মশান কমিটির নিতাইচন্দ্র ঘোষ, শ্রীভাস্কর চৌধুরী। এতে সভাপতিত্ব করেন শ্রীহরিপদ দত্ত। সহযোগিতা করেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক তপন চন্দ্র ঘোষ। বিজ্ঞপ্তি।