সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ব্যক্তি খুনবাগেরহাটের মংলা উপজেলার রাতারাতি কলোনিতে গতকাল শুক্রবার দুপুরে আ. মজিদ (৭০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, মংলা শহর ছেড়ে স্থায়ীভাবে চলে যাওয়া মজিদের সঙ্গে তাঁর ছেলে মো. মোস্তফার (২৩) মতবিরোধ চলছিল। গতকাল দুজনের কথাকাটাকাটির জেরে মোস্তফার দায়ের কোপে মজিদ নিহত হন। মংলা থানার এসআই আ. সাত্তার শেখ জানান, ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মংলা (বাগেরহাট) প্রতিনিধিলাশ উদ্ধারফেনী পৌরসভার দক্ষিণ সহদেবপুর এলাকার একটি ঝোঁপ থেকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় জ্যোসনা রানী শীল (৫৮) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর কালি গ্রামে। তিনি ওই এলাকায় একটি ভাড়াবাড়িতে ছেলের সঙ্গে থাকতেন। গত মঙ্গলবার সকালে উপাসনা করতে বাসার অদূরের একটি মন্দিরের উদ্দেশে বাসা থেকে বের হন। এরপর থেকে নিখোঁজ ছিলেন। ফেনী মডেল থানার ওসি মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় মামলা হয়েছে।  নিজস্ব প্রতিবেদক, ফেনীঅস্ত্র উদ্ধার হয়নিখুলনার ডুমুরিয়া উপজেলায় পুলিশের অস্ত্র লুটের ঘটনার দুই দিন পরও সেই অস্ত্র উদ্ধার হয়নি। এদিকে উপজেলার বানিয়াখালি স্কুল থেকে পুলিশ ক্যাম্পটি সরিয়ে গত বৃহস্পতিবার রাতে ইউনিয়ন পরিষদ ভবনে নেওয়া হয়েছে। অস্ত্র লুট মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) ইকবাল আনোয়ারুল ইসলাম বলেন, আটক সুজনের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এ ছাড়া ডুমুরিয়া গ্রামের আলিফ মোল্লা নামের এক ব্যক্তিকে গতকাল শুক্রবার আটক করা হয়েছে। অস্ত্র উদ্ধারে অভিযান চলছে।  ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিচার জলদস্যু আটকলক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলগী মালপাড়া গ্রামে গতকাল শুক্রবার বিকেলে স্থানীয় জনতা এবং পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে চার জলদস্যুকে আটক করেছে। আটক করা জলদস্যুরা হলেন মালপাড়া গ্রামের মো. শফিক, মো. বেলাল, মো. সোহরাব ও সেবাগ্রামের মো. দিদার উদ্দিন।  রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি