সংক্ষেপে সারা দেশ
রিকশাচালক খুনশেরপুরের নালিতাবাড়ী উপজেলায় যাত্রীর মারধরে হাসান আলী (৩৫) নামে এক রিকশাচালকের মৃত্যুর খবর পাওয়া গেছে। হাসানের বাড়ি উপজেলার পূর্ব কালীনগর গ্রামে। গত শুক্রবার গন্তব্যে যাওয়া নিয়ে উপজেলার কালীনগর গ্রামের আবদুর রাজ্জাকের সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয়। এর জের ধরে রাজ্জাকের লোকজন হাসানকে বেধড়ক প্রহার করে। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে তিনি মারা যান। নালিতাবাড়ী থানার ওসি আবদুল গণি বলেছেন, এ ঘটনায় মামলা হয়েছে। নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধিযুবকের লাশ উদ্ধারকিশোরগঞ্জের নিকলী উপজেলার হাওর থেকে গতকাল শনিবার হজরত আলী (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার ছেত্রা গ্রামে। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিকলী থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জপুলিশ প্রত্যাহারসুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদরের পূজামণ্ডপে মারধরের ঘটনায় গতকাল শনিবার তাহিরপুর থানার এক উপপরিদর্শক (এসআই) ও পাঁচ কনস্টেবলকে সুনামগঞ্জ পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। তাঁরা হলেন উপপরিদর্শক (এসআই) খলিলুর রহমান এবং কনস্টেবল রাশিদুল, হাবিব, সিরাজ, খোরশেদ ও মানিক। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গত বৃহস্পতিবার পূজামণ্ডপে পুলিশের মারধরে ১৬ জন আহত হন। তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি কমিটি বিলুপ্তসুনামগঞ্জের তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাতটি ইউনিয়নের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এ ছাড়া দলের জেলা সভাপতি ও সাধারণ সম্পাদককে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। শহরের চেম্বার মিলনায়তনে গতকাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ মতিউর রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ প্রতিনিধি