সংক্ষেপে সারা দেশ
সন্ত্রাসী হামলায় আহতচট্টগ্রামের হাটহাজারীর নন্দীরহাট এলাকায় গত শনিবার রাতে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে নুরুল আলম (৫২) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত দেড়টার দিকে নুরুল আলমের বাড়ির সামনে মো. মুছা ও তাঁর সহযোগীদের ঘোরাফেরা করতে দেখে তিনি কারণ জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে তারা তাঁকে কুপিয়ে আহত করে। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন প্রথম আলোকে জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামছিনতাইয়ের অভিযোগেসৈয়দপুরে গতকাল রোববার ছিনতাইয়ের অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, বাংলালিংকের সহকারী প্রকৌশলী আবু সালেক গত শনিবার সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের একটি আবাসিক হোটেলে ওঠেন। রাতে হোটেল থেকে বের হলে তিন ছিনতাইকারী তাঁর কাছ থেকে দুই হাজার ৫০০ টাকা, একটি ডিজিটাল ক্যামেরা, মাইক্রোবাসের চাবি ও কাগজপত্র ছিনিয়ে নেয়। পুলিশ সকালে অভিযান চালিয়ে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আনাস হোসেন, জাফর ইকবাল ও মো. ইমরান নামের তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ছাত্রদলের বিক্ষোভসিরাজগঞ্জ, নাটোরসহ দেশব্যাপী হত্যাকাণ্ড, নির্যাতন, টেন্ডারবাজি, প্রশাসনের হস্তক্ষেপ, ভর্তিবাণিজ্য, মিথ্যা মামলা দিয়ে দলীয় নেতা-কর্মীদের হয়রানির প্রতিবাদে গতকাল রোববার চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। শহরের হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠ থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ হয়। এতে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম কাজী, সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অলি আহমেদ চৌধুরী প্রমুখ। চাঁদপুর প্রতিনিধিলাশ উদ্ধারলক্ষ্মীপুর পৌর এলাকার কবির বাড়ির অদূরে রাস্তার পাশ থেকে গত শনিবার রাতে সিএনজি অটোরিকশার চালক মো. কাউছারের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, সদর উপজেলার চরমণ্ডল গ্রামের মো. কাউছার শনিবার সন্ধ্যায় ঢাকা যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। পরে গভীর রাতে সদর থানার পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। লক্ষ্মীপুর থানার ডিউটি অফিসার মো. আনোয়ার জানান, ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লক্ষ্মীপুর প্রতিনিধিপথশিশুদের কর্মশালাপথশিশুদের সঙ্গে কর্মরত ব্যক্তিদের নিয়ে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘লিভিং ভ্যালুস এডুকেশন প্রোগ্রাম’ শীর্ষক ছয় দিনের কর্মশালা। পথশিশুদের নিয়ে কাজ করে, এমন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে ওয়ার্ল্ড ভিশন, আইন ও সালিশ কেন্দ্র, আসক্তি পুনর্বাসন, আলোক, নিবাস (আপন), নীল আকাশ, শিপ বাংলাদেশ ও ফ্যামিলি ফর চিলড্রেন কর্মশালায় অংশ নেয়। স্থানীয় শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়ন সংস্থা (লিডো) ওই কর্মশালার তত্ত্বাবধান করে। ‘লিভিং ভ্যালুস ইন্টারন্যাশনাল সুইজারল্যান্ড’ নামের একটি সংগঠন কর্মশালায় কারিগরি সহায়তা দেয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লিডোর নির্বাহী পরিচালক ফরহাদ হোসেন। বিজ্ঞপ্তি।লাশ উদ্ধারবুড়িগঙ্গা নদী থেকে দুটি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে সদরঘাট এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক সিদ্দিকুর রহমান জানান, গতকাল রোববার দুপুর আড়াইটায় বুড়িগঙ্গা নদীর সদরঘাট এলাকা থেকে আলবকস (৫৫) নামের এক ডুবুরির লাশ উদ্ধার করা হয়। তিনি স্থানীয় ডুবুরির কাজ করতেন। পানিতে ডুব দিয়ে ওঠার সময় অজ্ঞাত ট্রলারের পাখার সঙ্গে আঘাত লেগে তিনি মারা যান। এর আগে দুপুর দেড়টার দিকে একই স্থান থেকে অজ্ঞাত (১৮) এক তরুণের লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে পৃথক দুটি অপমৃত্যু মামলা করা হয়েছে। কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিইয়াবা উদ্ধারগাজীপুর শহরের ছায়াবীথি এলাকায় সরকারি মহিলা কলেজের সামনে থেকে গতকাল রোববার ২০০টি ইয়াবা বড়িসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে র্যাব-১-এর সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলেন তপন (২৭) ও সাঈদ (২৮)। র্যাব সূত্র জানায়, ক্রেতা সেজে ফাঁদ পেতে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা দীর্ঘদিন ধরে শহরে ইয়াবাসহ নানা ধরনের মাদকের ব্যবসা করে আসছিলেন। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ বলেন, এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে মামলা করা হয়েছে। গাজীপুর প্রতিনিধি