সংক্ষেপে সারা দেশ
বাস চলাচল শুরুচাঁপাইনবাবগঞ্জ-ঢাকা সড়কপথে গতকাল মঙ্গলবার ভোর থেকে আবার সরাসরি বাস চলাচল শুরু হয়েছে। সারা দিন বাস চলাচল স্বাভাবিক ছিল। চাঁপাইনবাবগঞ্জে যাত্রীবাহী একটি কোচে স্থানীয় শ্রমিকদের হামলার প্রতিবাদে গত সোমবার বেলা ১১টা থেকে এ পথে বাস চলাচল বন্ধ করে দেন চালকেরা। জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ওই হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি দেওয়ার আশ্বাস দিলে চালকেরা তাঁদের কর্মসূচি প্রত্যাহার করেন। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জঅস্ত্রসহ আটক ২বেনাপোলের ছোটআঁচড়া গ্রাম থেকে গতকাল মঙ্গলবার একটি পিস্তল (নাইন এমএম) ও চারটি গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন যশোর শহরের টালিখোলা এলাকার মঞ্জুরুল ইসলাম ওরফে জুয়েল (২৬) ও আরবপুর এলাকার কামাল হোসেন (৩০)। বেনাপোল বন্দর থানার উপপরিদর্শক (এসআই) শাহাদত হোসেন প্রথম আলোকে জানান, সশস্ত্র অবস্থায় ওই দুই যুবককে ছোটআঁচড়া মোড়ে দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। যশোর অফিস কার্যক্রম শুরু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ডিজিটাল পরিচয়পত্র বিতরণ কার্যক্রম গতকাল মঙ্গলবার উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে সকাল সাড়ে আটটায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য এম আবদুস সোবহান। পরে তিনি একই বিভাগের নিজস্ব ওয়্যারলেস ইন্টারনেট কার্যক্রমেরও উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মুহম্মদ নূরুল্লাহ, কোষাধ্যক্ষ এম আবদুর রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি শামীম আহমদ প্রমুখ। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবাস উল্টেরাজধানীর পল্লবী এলাকায় গতকাল মঙ্গলবার রাতে যাত্রীবাহী একটি বাস উল্টে ১০ জন আহত হয়েছে। পুলিশ জানায়, আহত ব্যক্তিরা সবাই আশুলিয়ার খেজুরবাগানে অবস্থিত কসমোপলিটন নামের তৈরি পোশাক কারখানার শ্রমিক। রাত সাড়ে আটটার দিকে বাসটি ওই পোশাক কারখানার শ্রমিকদের নিয়ে আশুলিয়া থেকে মিরপুরের দিকে যাচ্ছিল। বাসটি পল্লবীর বিরুলিয়ার কাছে পৌঁছে অন্য একটি বাসকে সাইড দিতে গিয়ে রাস্তায় উল্টে যায়। আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। নিজস্ব প্রতিবেদক