সংক্ষেপে সারা দেশ
চাঁদা চেয়ে হুমকিফরিদপুরের সদরপুরে গতকাল বুধবার জেএমবি পরিচয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল কাদেরের অফিসে টেলিফোন করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে, অন্যথায় তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ওই কৃষি কর্মকর্তা জানান, টেলিফোনে মাকসুদুর রহমান নামে এক ব্যক্তি নিজেকে জেএমবির আঞ্চলিক অপারেশন ইনচার্জ পরিচয়ে কারাগারে আটক জেএমবির সদস্যদের মুক্তির জন্য পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। ফরিদপুর অফিস ভারপ্রাপ্ত চেয়ারম্যানচুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য আবু তালেবকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা মিলনায়তনে ইউপি সদস্যদের এক বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। দায়িত্ব গ্রহণের পর আবু তালেব বলেছেন, ‘পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে যেতে চাই।’ উল্লেখ্য, নতিপোতা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ১১ অক্টোবর রাতে সন্ত্রাসীদের হাতে খুন হন। চুয়াডাঙ্গা প্রতিনিধি সোনাগাজীতে ডাকাতিফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মোহাম্মদ আলী মিয়াজীর বাড়ির আবু সুফিয়ানের ঘরে গতকাল বুধবার ভোরে ডাকাতি হয়েছে। দুর্বৃত্তরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করেছে। সোনাগাজী থানার দায়িত্বরত কর্মকর্তা মির্জা মো. হাসান জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। সোনাগাজী (ফেনী) প্রতিনিধি